রাঘব বোয়ালদের নাম প্রকাশের ভয়ে ভারতের সঙ্গে আরটিএ চুড়ান্ত করছে না বাংলাদেশ
অর্ণব লাহরী/রশিদ খান
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ০২:২৮ এএম
বাংলাদেশ ও ভারতের মধ্যে রিভাইজ ট্রাভেল এরেঞ্জমেন্ট (আরটিএ) আওতায় উভয় সরকারের পক্ষ একে অপরের আটক নাগরিকদের প্রত্যাবাসনের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেস (এসওপি) চূড়ান্তকরণ করার বিষয়ে বুধবার আলোচনা হবে। চলতি বছর জুন মাসে ভারত এ বিষয়টি চূড়ান্ত করেছিল, এখন বাংলাদেশ বিষয়টি চূড়ান্ত করতে চাচ্ছে না। ভারতে বন্দি প্রশান্ত কুমার (পিকে) হালদারসহ ছয় অভিযুক্তকে ফেরত দিতে চায় ভারত সরকার কিন্তু বাংলাদেশ এসওপির আওতায় তাদের ফেরত নিতে চায় না। কারণ হালদার কিছু স্পর্শকাতর ব্যাক্তি নাম উল্লেখ করেছে।
উল্লেখ্য, ভারতের গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছিল যে, ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কাছে বন্দি প্রশান্ত কুমার হালদার জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন সরকারের কয়েকজনকে বিভিন্ন প্রকল্পের জন্য ঘুষ প্রদান করা হয়েছিল। বিশেষ করে চট্টগ্রামের বাঁশখালীতে ১৩২০ মেগাওয়াট এসএস পাওয়ার প্ল্যান্টটি অনুমতি নেওয়ার জন্য ১৫০০ কোটি টাকা ঘুষ দিয়েছিল এস আলম গ্রুপ। এস আলম গ্রুপ আওয়ামী লীগ সমর্থক বলে পরিচিত।
বাংলাদেশ ও ভারতের মধ্যে রিভাইজ ট্রাভেল এরেঞ্জমেন্ট (আরটিএ) নবায়ন বিষয়ে আগামীকাল বুধবার স্বরাষ্ট মন্ত্রণালয়নে সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিবের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।
এছাড়াও এসওপির আওতায় বুধবারের আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে ভারতে আটক বাংলাদেশের জেলেদের দ্রুত মুক্তিসহ কনস্যুলার ইস্যুতে সমন্বয় ও সহযোগিতা জোরদার করার প্রক্রিয়া নিয়ে বিস্তৃত আলোচনা করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসওপি নিয়ে আন্ত:মন্ত্রণালয় আলোচনা হলেও এটি চূড়ান্ত করার সম্ভাবনা কম। সরকার ইচ্ছা করেই এসওপি চূড়ান্ত করার বিষয়ে ধীরগতি অবলম্বন করছে।
গত জুলাই মাসে ঢাকায় অনুষ্ঠিত তৃতীয় ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপে ২০১৮ সালের সংশোধিত ভ্রমণ ব্যবস্থা সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে এবং ভ্রমণের সহজতা বাড়াতে, বিশেষ করে পর্যটক, ছাত্র এবং ব্যবসায়ীদের জন্য ভিসা পদ্ধতিকে আরও উদার করতে সম্মত হয়েছে। উভয় পক্ষই "নাগরিক-কেন্দ্রিক কনস্যুলার মেকানিজম" এর দিকে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তখন বিবৃতি দিয়েছিল।
কোভিড-১৯ মহামারীর আগে, বাংলাদেশ ভারতে বিদেশী পর্যটকদের আগমনের শীর্ষস্থানীয় দেশ হিসেবে আবির্ভূত হয়েছিল। ২০১৮ এবং ২০১৯ সালে, ২০ লাখেরও বেশি বাংলাদেশি নাগরিক ভারত সফর করেছেন। কনস্যুলার সংলাপের সময়, উভয় দেশ সন্ত্রাসবাদ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে এবং পারস্পরিক আইনি সহায়তা বৃদ্ধিতে আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতাকে স্বাগত জানায়।
উল্লেখ্য, ২০২২ সালের ১৪ মে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বৈদিক ভিলেজ থেকে পিকে হালদার ও তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। এরপর থেকে সেখানেই দেশটির কারাগারে বন্দি রয়েছেন তারা। ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট-২০০২’ অর্থাৎ অবৈধভাবে অর্থপাচার এবং দুর্নীতি প্রতিরোধ আইনের আওতায় এই ছয় জনকে গ্রেপ্তার করেছিল ইডি। এরপর হালদার ও তার সহযোগীরা বাংলাদেশি আদালতেও অপরাধী হিসেবে প্রমাণিত হয়েছে। ফলে আদালত তাদের বিরুদ্ধে ‘ফরটিন ফরেনার্স অ্যাক্ট’ দেয় কি না, তাই আলোচ্য বিষয়।
পিকে হালদার ও তার সহযোগীদের মালিকানাধীন ৩০টি প্রতিষ্ঠান ব্যবহার করে চারটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) কাছ থেকে ১০ হাজার ২০০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করে এবং এই অর্থ কানাডা, সিঙ্গাপুর ও ভারতে পাচার করে।
তথ্য মতে, দুই বছর আগে ঢাকার বিশেষ জজ আদালতে পি কে হালদারকে দুই মামলায় ২২ বছরের কারাদন্ড দিয়েছেন এবং পিকে হালদার ছাড়া অন্য ১৩ আসামিকে দুই মামলায় তিন ও চার বছর করে মোট সাত বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।
