Logo
Logo
×

সংবাদ

খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা,আটক ১

খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা,আটক ১

Icon

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ০৫:৪১ এএম

খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা,আটক ১

খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা,আটক ১

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা করেন এক যুবক। পরে সুজন নামের ওই যুবককে ভাটারা থানায় সোপর্দ করে হাসপাতাল কর্তৃপক্ষ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিকেলে সুজন নামের এক অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখা যায়। এক পর্যায়ে খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাও করেন। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সুজন নামের ওই ব্যক্তি ডাক্তার দেখানোর জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন। এরপর খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তবে তার কাছে কোনো অনুমতি ছিল না। এজন্য তাকে আমাদের কাছে দিয়েছে।

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন