Logo
Logo
×

সংবাদ

রাজনীতিবিদদের ৭১ ভাগ আওয়ামী লীগের হাতে

অস্ত্র জমা নেওয়া ছাড়াই নির্বাচনে অস্ত্রবহন নিষিদ্ধ করল সরকার

Icon

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ০২:৫৩ এএম

অস্ত্র জমা নেওয়া ছাড়াই নির্বাচনে অস্ত্রবহন নিষিদ্ধ করল সরকার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কোন ধরনের অস্ত্র জমা নেওয়ার ঘোষণা ছাড়াই  আগামী ৯ জানুয়ারি পর্যন্ত লাইসেন্সধারী ব্যক্তিদের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। আজ শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।

স্বরাষ্ট মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে , দেশে বিরোধীদল বিশেষ করে বিএনপি জামাত নেতা কর্মীদের মোকাবেলা করার জন্য নির্বাচন আগে অস্ত্র জমা নেওয়ার ঘোষণা থেকে সরে এসেছে সরকার । বিরোধীরা এ নির্বাচনকে প্রতিহত করতে নানা ধরলের কর্মসূচী দিয়ে আসছে ।  রাজনীতিবিদের কাছে থাকা অস্ত্রের ৭০ শতাংশ রয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে রয়েছে ৭ হাজার ২১৫টি আগ্নেয়াস্ত্র রয়েছে ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ঘোষিত তফসিল অনুসরণে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

যাঁরা আদেশ লঙ্ঘন করবেন, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচার শুরু করেছেন প্রার্থীরা। নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে কোনো কোনো প্রার্থীর অনুসারীরা আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেন, যা সংবাদ শিরোনাম হয়।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে ছড়িয়ে থাকা অর্ধ লক্ষ বৈধ আগ্নেয়াস্ত্রের অবৈধ ব্যবহার নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশন কয়েক বার বৈঠক করলেও কোন সিদ্বান্ত আসতে পারেনি। স্বাধীন এ- প্রতিষ্ঠানটির সিদ্ধান্তহীনতা, নির্বাচনের অস্ত্র ব্যবহারের শঙ্কা আরো বাড়িয়ে দিয়েছে। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে 'বৈধ অস্ত্র জমা না দেয়ার' নুরুল হুদা কমিশনের সিদ্ধান্তের পথই অনুসারণ করছেন কাজী হাবিবুল আউয়াল কমিশন। এমনটাই মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা বলছেন, বৈধ অস্ত্র থানায় জমা দেয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারে কমিশনের এখনই কঠোর পদক্ষেপ নেয়া জরুরি ছিল। জানা গেছে, সারা দেশে বৈধ আগ্নেয়াস্ত্রের সংখ্যা- ৫০ হাজার ৩১০টি। এর মধ্যে ব্যাক্তিগত অস্ত্র- ৪৫ হাজার-১২৬টি। এসব অস্ত্রের মধ্যে ১০ আজার ১১৫টি রয়েছে দেশের বাজনীতিবিদদের কাছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের বিশেষ শাখার তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাস পর্যন্ত সারা দেশে বৈধ আগ্নেয়াস্ত্রের সংখ্যা ৫০ হাজার ৩১০টি, যার মধ্যে ব্যক্তিগত অস্ত্র ৪৫ হাজার ২২৬টি। তথ্য অনুযায়ী এসব অস্ত্রের মধ্যে পিস্তল ৪ হাজার ৬৮৩টি, রিভলবার ২ হাজার ৪৩টি, একনলা বন্দুক- ২০ হাজার ৮০৯টি, দোনলা বন্দুক ১০ হাজার ৭১৯টি, শর্টগান ৫ হাজার ৪৪৪টি, রাইফেল ১ হাজার ৭০৬টি এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র রয়েছে ৪ হাজার ৬টি। বাকি অস্ত্রগুলো বিভিন্ন আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠানের নামে লাইসেন্স করা বলে প্রাপ্ত হিসাব বলছে।

বৈধ আগ্নেয়াস্ত্রের মধ্যে ১০ হাজার ২১৫টি রয়েছে রাজনীতিবিদদের কাছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে রয়েছে ৭ হাজার ২১৫টি আগ্নেয়াস্ত্র। বিএনপির নেতাকর্মীর কাছে ২ হাজার ৫৮৭টি এবং অন্যান্য দলের রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে রয়েছে ৭৯টি বৈধ আগ্নেয়াস্ত্র। নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক  নেতাকর্মীদের কাছে এই বিপুলসংখ্যক অস্ত্র থাকলে তা সার্বিক নিরাপত্তার জন জন্য হুমকি হতে পারে বলে মনে করছেন অনেকে।

বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স) ইনামুল হক সাগর মিডিয়াকে বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছেই। নির্বাচন কমিশন যে নির্দেশনা দিচ্ছে সেই অনুযায়ী আমরা পেশাদারিত্বের সাথে কাজ করে থাকি। সেভাবে কাজও করছি।

এছাড়াও তিনি বলেন, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা বা নাশকতা মোকাবেলায় আমাদের পর্যাপ্ত প্রস্ততি রয়েছে। আমরা আগে থেকেই অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে কাজ করছি। বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার সংক্রান্তে তিনি বলেন, বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার যাতে না হয় সেজন্য আমাদের টিমও মাঠে থাকবে এবং আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে পর্যবেক্ষণ করবো।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন