Logo
Logo
×

সংবাদ

হাতে সময় নিয়ে বিমানবন্দর সড়কে চলাচলের নির্দেশ

হাতে সময় নিয়ে বিমানবন্দর সড়কে চলাচলের নির্দেশ

Icon

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৬ পিএম

হাতে সময় নিয়ে বিমানবন্দর সড়কে চলাচলের নির্দেশ

হাতে সময় নিয়ে বিমানবন্দর সড়কে চলাচলের নির্দেশ

বিআরটি প্রকল্পের আওতাভুক্ত রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়কের উন্নয়ন কাজ চলমান থাকার কারণে জনসাধারণের জন্য বিশেষ ট্রাফিক নির্দেশনা দেওয়া হয়েছে।

বিআরটির প্রকল্প পরিচালক এ এস এম ইলিয়াস শাহ্ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিমানবন্দর এলাকায় সড়কের পশ্চিম পাশে সড়কের উন্নয়ন কাজ চলমান থাকবে। এজন্য ঢাকা থেকে ময়মনসিংহগামী যানবাহন চলাচলে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এতে আরো বলা হয়, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত এই করিডোরে চলাচলরত সবাইকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে সবার সহানুভূতি এবং সহযোগিতাও কামনা করা হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন