Logo
Logo
×

সংবাদ

বার্মা এ্যাক্ট: বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের সম্ভাব্য লিখিতপত্র, বিপর্যয় আসবে পার্বত্য চট্টগ্রামে 

Icon

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ০৪:১৩ এএম

বার্মা এ্যাক্ট: বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের সম্ভাব্য লিখিতপত্র, বিপর্যয় আসবে পার্বত্য চট্টগ্রামে 

বাংলাদেশের সীমান্তের ঠিক ওপারে মায়ানমারে চলছে গণতন্ত্রকামী যোদ্ধাদের বিজয়াভিযান, ছত্রভঙ্গ হয়ে পড়ছে সামরিক জান্তা। ২০২১ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে হাজারো নির্যাতন, হত্যা, গুম দমাতে পারে নি গণতন্ত্রপন্থীদের। আজ মায়ানমারে সেনাবাহিনী কোনঠাসা হয়ে পড়েছে, বার্মা এ্যাক্টের বাস্তবায়ন এগিয়ে চলেছে। হয়তো অদূর ভবিষ্যতে মায়ানমারে গণতন্ত্র ফিরে আসবে। একইসাথে মার্কিন যুক্তরাষ্ট্র সূচিত বার্মা এ্যাক্ট পুরোটাই বাস্তবায়িত হবে। এই বার্মা এ্যাক্ট শুধুমাত্র মায়ানমারের জন্য নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ায় ব্যাপক প্রভাব ফেলতে যাচ্ছে। প্রতিবেশী দেশ হিসেবে নিরাপত্তা ও সীমান্ত হিসেবে  বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কৌশলগত খাতে অনেক কিছুর পরিবর্তনও আশা করা যাচ্ছে সার্বিক পরিস্থিতি বিবেচনায়। ঢাকায় আয়োজিত এক আলোচনা সভায় এই মতামত ব্যক্ত করেন বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক ও সাবেক সেনা কর্মকর্তা আবু রূশদ। 

গণতন্ত্র হরণ করে একদলীয় শাসন ব্যবস্থা বাংলাদেশকে ভূরাজনৈতিক পরিস্থিতিতে বিপদে ফেলার বিষয়ে সমালোচনা করেন তিনি। আবু রূশদ বলেন, ' কি সরকারি দল, কি বিরোধী দল তাদের বেশিরভাগই স্ট্র্যাটেজিক বা কৌশলগত বিষয়াদিতে মোটেও গুরুত্বারোপ করছে না। যা একসময়  এই অঞ্চলের মূল ইস্যু হয়ে দাড়ানোর সমূহ সম্ভাবনা রয়েছে।  বুদ্ধিবৃত্তিক মহল, এমনকি মিডিয়াতেও তেমন কোন বিশ্লেষণ নেই। ২০২২ সালের ২১ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেনের স্বাক্ষরিত বিশেষ যে অ্যাক্টটি সামনে এসেছে তা হচ্ছে BURMA ACT.- Burma Unified Through Rigorous Military Accountability Act।  এর মূল বিষয় হচ্ছে একটি কঠোর সামরিক ব্যবস্থার গ্রহণের মাধ্যমে বার্মাকে পুনরায় একত্রিত করা, গণতন্ত্র ফিরিয়ে আনা। বার্মা এ্যাক্টের সাথে একসময় না চাইলেও  আমাদের চট্রগ্রাম অংশ জড়িত হয়ে যেতে পারে। বাংলাদেশ ও বঙ্গোপসাগরও  এই বার্মা এ্যাক্টের বাহিরে নয়। যথাযথ পদক্ষেপ না নিতে পারলে বিপদগ্রস্ত হবে বাংলাদেশ। 

We Love Politics-WLP এর উদ্যোগে "বার্মা এ্যাক্ট- মার্কিন যুক্তরাষ্ট্রের চোখে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক চিত্র'' শীর্ষক এই আলোচনা সভা ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। আলোচনায় আরোও অংশ নেন দ্য মুসলিম পোস্ট ইউকে'র সাবেক প্রধান সম্পাদক আলতাফ হোসাইন, সুপ্রিম কোর্টের আইনজীবী জহিরুল ইসলাম মূসা, ভূ-রাজনৈতিক বিশ্লেষক কাজী শিহান মির্জা, এক্টিভিষ্ট ও সাংবাদিক আরিফুল ইসলাম আদিব,  অ্যাডভোকেট আলী নাছের খান, অ্যাডভোকেট তারেক আব্দুল্লাহ, জনাব মিনহাজুল আবেদীন শরীফ, অ্যাডভোকেট এসএম তাসমিরুল ইসলাম জনাব সাইফুল ইসলাম মির্জা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন