Logo
Logo
×

সংবাদ

তেজগাঁওয়ে ট্রেনে অগ্নিসংযোগে ৪ জন নিহতের ঘটনায় মামলা

Icon

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ০৮:০৯ পিএম

তেজগাঁওয়ে ট্রেনে অগ্নিসংযোগে ৪ জন নিহতের ঘটনায় মামলা

ঢাকা, ২০ ডিসেম্বর (ইউএনবি) - রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকায় মঙ্গলবার মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগে ৪ জন নিহতের ঘটনায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলওয়ে থানায় মামলাটি দায়ের করেন ওই ট্রেনের গার্ড খালিদ মোশাররফ।

মঙ্গলবার ভোরে রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকায় ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন লেগে মা ও শিশুসহ ৪ জন নিহত হন।

ভোর ৫টা ৪ মিনিটের দিকে ট্রেনের ৩টি বগিতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং সকাল পৌনে ৭টার দিকে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন