Logo
Logo
×

সংবাদ

বিএনপির অসহযোগ আন্দোলনের ডাক

Icon

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ০৮:০৫ পিএম

বিএনপির অসহযোগ আন্দোলনের ডাক

নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবীতে এবার অসহযোগের ডাক দিয়েছে বিএনপি। বুধবার লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ভিডিও ভাষণে এই আহ্বান জানান। পরে দলটির জ্যেষ্ঠ যুগ্ম  মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষনা করেন।

বিএনপির পক্ষে থেকে ৭ জানুয়ারি নির্বাচন বর্জন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীগদের দায়িত্ব পালনে বিরত থাকার জন্য বলা হয়। 

দেশের জনসাধারণকে সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল ও অন্যান্য প্রদেয় স্থগিত রাখা, ব্যাংকগুলো সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম বিধায় ব্যাংকে লেনদেন যথাসম্ভব এড়িয়ে চলা, এবং রাজনৈতিক নেতাকর্মীসহ মিথ্যা ও গায়েবী মামলায় অভিযুক্তগণ মামলায় হাজিরা দেয়া থেকে বিরত থাকার কথা বলেছে বিএনপি।

বিএনপির পক্ষ থেকে বলা হয়, অবৈধ সরকার জনমতের বিরুদ্ধে নির্বাচনের নামে তামাশা করতে যাচ্ছে- সেই সরকারকে সহযোগীতা করা কোন দেশপ্রেমিক গণতন্ত্রকামী নাগরিকের জন্য উচিত হতে পারেনা বলেই আমরা আজ এই মুহুর্ত থেকে এই অবৈধ সরকারকে অসহযোগীতা করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, জনগণের আন্দোলনের ফলে দেশে সত্যিকারের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে এইসব অসহযোগিতায় ক্ষতিগ্রস্থগণ যথাযথ ক্ষতিপূরণ এবং সুবিচার পাবেন। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের অনেক সাথী জীবন দিয়েছেন, গুম হয়েছেন, বন্দী ও আহত হয়েছেন। কিন্ত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই চলছে ও চলবে। জনগণের গণতান্ত্রিক আন্দোলন ও লড়াইয়ের বিজয় অবশ্যম্ভাবী ও অনিবার্য

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন