Logo
Logo
×

সংবাদ

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে আগুন, শিশুসহ নিহত ৪

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে আগুন, শিশুসহ নিহত ৪

Icon

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ০৪:১৯ পিএম

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে আগুন, শিশুসহ নিহত ৪

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে আগুন, শিশুসহ নিহত ৪

ঢাকা, ১৯ ডিসেম্বর (ইউএনবি) - রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় এক শিশুসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের উপ-সহকারী পরিচালক শাহজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ (মঙ্গলবার) ভোর ৫টা ৪ মিনিটের দিকে ট্রেনের ৩টি বগিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

তিনি বলেন, খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তারা একটি বগি থেকে নিহতদের লাশ উদ্ধার করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, নিহতদের ২ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- নাদিরা আক্তার পপি (৩৫) ও তার ৩ বছরের ছেলে ইয়াসিন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন