Logo
Logo
×

সংবাদ

মিছিলে মশাল ব্যবহারে পুলিশের নিষেধাজ্ঞা

মিছিলে মশাল ব্যবহারে পুলিশের নিষেধাজ্ঞা

Icon

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ০৫:৪১ এএম

মিছিলে মশাল ব্যবহারে পুলিশের নিষেধাজ্ঞা

মিছিলে মশাল ব্যবহারে পুলিশের নিষেধাজ্ঞা

সভা-সমাবেশ ও মিছিলসহ সব কর্মসূচিতে মশাল ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ সদরদপ্তর। 

সোমবার রাতে এক বার্তায় পুলিশ সদরদপ্তরের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, ‘জননিরাপত্তার স্বার্থে বিজয় র‌্যালি, শোভাযাত্রা বা রাজনৈতিক কর্মসূচিতে কোনো প্রকার মশাল ব্যবহার না করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা যাচ্ছে।’ 

আগামীকাল ঢাকায় বিজয় র‌্যালি করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ র‌্যালি এবং নির্বাচনী প্রচারণা কিংবা যেকোনো ধরনের মিছিলে মশাল ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। 

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন