Logo
Logo
×

সংবাদ

নির্বাচন ঘিরে বাংলাদেশ অর্থনৈতিক উচ্চ ঝুঁকিতে রয়েছে : আইএমএফ

Icon

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ০৩:০৬ এএম

নির্বাচন ঘিরে বাংলাদেশ অর্থনৈতিক উচ্চ ঝুঁকিতে রয়েছে : আইএমএফ

আন্তর্জাতিক মূদ্রা তহবিলের( আইএমএফ) বলেছে জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা জন্য অর্থনীতির সংস্কার বাস্তবায়ন বিলম্ব হওয়ার আশংকা দেখা দিতে পারে।

আইএমএফ আরো বলেছে নির্বাচনের অনিশ্চিয়তা নিয়ে উচ্চ মানের ঝুঁকি বাংলাদেশের অগ্রাধিকার সংস্কার বাস্তবায়নে সম্ভাব্য বিলম্বের কারণে সামষ্টিক-আর্থিক স্থিতিশীলতা এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধিকে ক্ষুন্ন করতে পারে।

সম্প্রতি আইএমএফের দুইটি ঋণ বিষয়ট বিভাগ এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ) এবং এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) দ্বিতীয় কিস্তি ছাড়ে বাংলাদেশের ঝুঁকির দিকগুলো চিহ্নিত করে। বাংলাদেশ সরকারকে এসব ঝুঁকি রোধ করা জন্য যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করার উপদেশ দিয়েছে আইএমএফ। আইএমএফ অর্থ বিভাগ ও বাংলাদেশ ব্যাংককে  এ বিষয়ক  একটি প্রতিবেদন দিয়েছে । আন্তর্জাতিক ঋণ দেওয়া সংস্থাটি  বাংলাদেশের অর্থনৈতিক ঝুঁকি গুলোকে দুই ভাগে ভাগ করেছে- আন্তর্জাতিক ঝুঁকি এবং অভ্যন্তরীণ ঝুঁকি। ঝুঁকির মাত্রা হিসেবেও আইএমএফ দুভাগে ভাগ করেছে উচ্চ এবং মধ্য মানের ঝুঁকি ।    

অক্টোবর মাসে আইএমএফ ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির পূবাভাস সংশোধন করে ৬ শতাংশে নামিয়ে এনেছে। এর আগে, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এ বছরের জন্য ৬ দশমিক ৫ শতাংশের পূর্বাভাস দিয়েছিল আইএমএফ।

বাংলাদেশের ঝুঁকিগুলো প্রশমনের জন্য আইএমএফ বলেছে সরকারের নীতিনির্ধারণে জনগণের আস্থা পুনরুদ্ধার ও সংরক্ষণ করতে বলা হয়েছে এবং কাঠামোগত সংস্কারের সুবিধা সম্পর্কে স্পষ্টভাবে যোগসূত্র বের করতে বলা হয়েছে । কারণ সম্ভাব্য প্রতিকূল প্রভাব থেকে বাংলাদেশের জনগণের মধ্যে আর্থিক ভাবে সবচেয়ে দুর্বলদের রক্ষা করতে বাংলাদেশ সরকারকে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করতে  হবে।

বাংলাদেশের ভূ-অর্থনীতির বিভাজন গভীরতর হতে পারে। ফলে  দেশেগুলোর বৃহত্তর দ্বন্দ এবং দুর্বল বৈশ্বিক সহযোগিতার ফলে বাংলাদেশের বাণিজ্য, নিত্য পণ্যের সরবরাহ ব্যাহত হতে পারে ।

সরবরাহের ব্যাঘাত এবং দুর্বল আত্মবিশ্বাস অর্থনৈতিক কার্যকলাপ এবং বাংলাদেশের আন্তর্জাতিক  হিসাবগুলো ওপর বিরূপ প্রভাব ফেলবে বলে বলা হয়েছে প্রতিবেদনে। রিজার্ভের সংরক্ষণের জন্য বৃহত্তর বিনিময় হার নমনীয়তার অনুমতি দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং বাণিজ্য ও বিদেশী সরাসরি বিনিয়োগ(এফডিআই) সম্প্রসারণের জন্য অনুকূল ব্যবসায়িক পরিবেশ তৈরি করতে কাঠামোগত সংস্কার ত্বরান্বিত করার ব্যবস্থা করতে হবে ।

বাংলাদেশের ব্যাঙ্কিং ব্যবস্থা গুরুত্বর সমস্যাগুলো বিশেষ করে ব্যাংকগুলোর ঋণ খেলাপী হ্রাস করার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে ।

বাংলাদেশের ঋণ খেলাপি(এনপিএল) এবং  রাস্ট্রীয় ব্যাংকগুলোতে স্বল্প মূলধন দেশের ব্যাঙ্কিং খাতে ব্যবসায়িক বিনিয়োগে অর্থায়নের ক্ষমতাকে বাধাগ্রস্ত করবে, আর্থিক বোঝা আরো বেড়ে যাবে এবং  ব্যাংকি খাতের বিভিন্ন প্রবৃদ্ধি হ্রাস হতে পারে। বাংলাদেশের সুশাসন, নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান এবং আইনি ব্যবস্থায় কাঠামোগত দুর্বলতাগুলো মোকাবেলা করার জন্য আর্থিক এবং অন্যান্য সংস্কারগুলি দ্রুত করতে হবে । ইসিএফ-এর কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ব্যাংককে বিভিন্ন কৌশল বাস্তবায়ন করতে হবে ।

বাংলাদেশের প্রধান রপ্তানি বাজারে আকস্মিক বৈশ্বিক প্রবৃদ্ধির মন্দা দেখা দিয়েছে। গ্লোবাল এবং অভ্যন্তারিণ ঝুঁকির কারণগুলো একত্রিত হয়ে মন্দা সৃষ্টি করতে পারে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন