Logo
Logo
×

সংবাদ

কৃষিমন্ত্রীর বক্তব্য অস্বীকার করলেন ওবায়দুল কাদের

Icon

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৯ পিএম

কৃষিমন্ত্রীর বক্তব্য অস্বীকার করলেন ওবায়দুল কাদের

নির্বাচনে আসলে বিএনপির সব নেতাকর্মীকে একরাতে ছেড়ে  দেওয়ার প্রস্তাব দিয়েছিল আওয়ামী লীগ। রবিবার কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক ঢাকার এক টিভি চ্যানেলকে এ কথা বলেন। এরপরই চারদিকে আলোচনা শুরু হয়।

তবে একদিনই পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কৃষিমন্ত্রীর বক্তব্য নাকচ করে দিলেন। সোমবার তিনি দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, এটা কৃষিমন্ত্রীর নিজস্ব বক্তব্য। দল থেকে এমন কোনো প্রস্তাব বিএনপিকে দেওয়া হয়নি। 

তিনি বলেন, আওয়ামী লীগ কোনো দেউলিয়া দল না। আওয়াম লীগ গনতন্ত্র রক্ষার জন্য অঙ্গীকারাবদ্ধ। গনতন্ত্রকে ধ্বংস করে এমন কেনো প্রস্তাব বিএনপি কেন কোনো দলকেই আওয়ামী লীগ দেয়নি। 

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানান, নির্বাচনে ২৭টি দল অংশ নিচ্ছে। প্রার্থীর সংখ্যা ১৮৮৬ জন। এর মধ্যে ৩৫৭ জন স্বতন্ত্র। নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

২৭ ডিসেম্বর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষনা করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ৭ জানুয়ারি ভোট কেন্দ্রের দিকে তাকালেই বুঝতে পারবেন মানুষ ভোট দেয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে কিভাবে অপেক্ষা করছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন