Logo
Logo
×

সংবাদ

পঞ্চগড়ের তাপমাত্রা নামল ৯.৭ ডিগ্রিতে

পঞ্চগড়ের তাপমাত্রা নামল ৯.৭ ডিগ্রিতে

Icon

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ০৪:২১ পিএম

পঞ্চগড়ের তাপমাত্রা নামল ৯.৭ ডিগ্রিতে

পঞ্চগড়ের তাপমাত্রা নামল ৯.৭ ডিগ্রিতে

তীব্র শীতে দেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ের জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। হাড়কাঁপানো শীতে এই জেলার মানুষের রোজকার জীবন ব্যাহত হচ্ছে। কয়েকদিন ধরেই এমন অবস্থা বিরাজ করছে। সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রার ব্যবধান কমে গেছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে তেঁতুলিয়ায় ৯.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

জানা গেছে, পঞ্চগড়ে কয়েকদিন ধরেই প্রচণ্ড তীব্র শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে গত দুই-তিন দিন ধরে শীতের তীব্রতা হঠাৎ বেড়ে গেছে।

সপ্তাহজুড়ে জেঁকে বসা শীত, উত্তরের হিমেল হাওয়ার দাপট আর ঘন কুয়াশা মানুষের ভোগান্তি বাড়িয়ে দিয়েছে। প্রতিরাতেই বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ঘন কুয়াশার দাপট থাকে অনেক বেলা পর্যন্ত। দুপুরের দিকে কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়ায় সেই তাপ গায়ে লাগছে না।


বিকেল গড়াতে না গড়াতেই শীতের তীব্রতা আরও বাড়তে শুরু করে। শিরশিরে বাতাস শরীরে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। এমন অবস্থায় জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ।

শীত জেঁকে বসায় হাসপাতালগুলোতে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেড়ে গেছে। হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা এসব রোগীদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে জেলাজুড়ে বেশ ঠান্ডা অনুভুত হচ্ছে। গতকাল এই সময়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন