Logo
Logo
×

সংবাদ

‘আরব বসন্তে’র দ্বারপ্রান্তে বাংলাদেশ : শেখ হাসিনাকে সতর্কতা রাশিয়ার

‘আরব বসন্তে’র দ্বারপ্রান্তে বাংলাদেশ : শেখ হাসিনাকে সতর্কতা রাশিয়ার

Icon

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৩ এএম

‘আরব বসন্তে’র দ্বারপ্রান্তে বাংলাদেশ : শেখ হাসিনাকে সতর্কতা রাশিয়ার

‘আরব বসন্তে’র দ্বারপ্রান্তে বাংলাদেশ : শেখ হাসিনাকে সতর্কতা রাশিয়ার

বাংলাদেশে আরব বসন্ত আসন্ন। এমনটা বলছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয়। আর প্রকাশ্য প্রেস ব্রিফিংএ বাণিজ্যিক মিত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই বার্তাটি দিয়েছেন দেশটির মুখপাত্র। অবশ্য তিনি চিরাচরিত স্বভাবে সেই বসন্তের বাতাস পশ্চিমা হবে বলেও আভাস দিয়েছেন। উত্তুরে বসন্তের দেশে পশ্চিমা বসন্ত বলতে রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আমেরিকার নামটিও বলেছেন। তিনি শেখ হাসিনা সরকারকে সতর্ক করে দিয়ে বলেছেন ভাগ-বাটোয়ারার নির্বাচন শেষে আসবে সেই বসন্ত।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল আমেরিকার কাছে সন্তোষজনক মনে না হলে ‘আরব বসন্তের’ মতো করে বাংলাদেশের ভাগ বাটোয়ারার সরকারকে টেনে নামানোর চেষ্টা হতে পারে বলে উল্লেখ করেছেন জাখারোভা।  দেশটির এমন বক্তব্য নাকচ করে প্রতিক্রিয়া জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেন, আমার তো নিশ্চয়ই মনে হয় না এ ধরনের কোনো সুযোগ আছে।

কিন্তু রাশিয়ার মুখপাত্র আর পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন যাই বলুন- এদেশে আরব বসন্তের পরিপূর্ণ প্রেক্ষাপট আরও কয়েক বছর আগেই তৈরি হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, বাংলাদেশে একদলীয় বাকশাল কায়েম, মানুষের মৌলিক সব অধিকার কেড়ে নেয়া, ভোটাধিকার হরণ, গুম, খুন নির্যাতন করে বিরোধী মত দমনে দেয়ালে পিঠ ঠেকে গেছে মানুষের। যে কোন সময় ঘনীভূত কালো মেঘের মতো এই ক্ষোভ তুফান বেগে বেরিয়ে আসবে ঘর থেকে। সেই টর্নেডোর মত জনসমুদ্রের উত্তাল বিক্ষোভ বর্তমান ভাগ বাটোয়ারার শাসক গোষ্ঠীর পাওনা।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, সাধারণ মানুষের প্রত্যাশা ছিল আগে যাই হোক জনমত ও বহির্বিশ্বের চাপে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সেইফ এক্সিট নেবে এই সরকার। কিন্তু প্রতিবেশি ভারত ও রাশিয়া এবং চীনের হাতে রাষ্ট্রের সম্পদের অংশ তুলে দেয়ার অলিখিত সমঝোতায় এবারও ভাগ বাটোয়ারা করে ক্ষমতা এবং রাষ্ট্রের সম্পত লুট করার সব আয়োজন চূড়ান্ত। সেক্ষেত্রে মানুষ যে কোন সময় যে কোন নির্দিষ্ট দলের রাজনৈতিক কর্মসূচির বাইরে পথে নেমে আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না। বছর কয়েক আগে ঢাকার পথে নেমে রাজপথ অচল করে দিয়েছিল স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা। তেমনিভাবে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও সিন্ডিকেটের বিরুদ্ধেও যদি সাধারণ মানুষ হাজারে হাজার পথে নেমে আসে তাকে বাংলা বসন্ত বলতেই পারে রাশিয়া।

২০১০ সালের শুরু থেকে আরব বিশ্বের বিভিন্ন দেশে বয়ে যাওয়া গণবিপ্লবের ঝড়কে পশ্চিমা সাংবাদিকরা আরব বসন্ত হিসাবে আখ্যায়িত করেছে। গণবিক্ষোভের শুরু তিউনিসিয়ায় এরপর তা মিশরে, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন সহ বিভিন্ন দেশে ছড়িয়ে যায়। প্রথমে মিশরে প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতন হয়। পরে লিবিয়ায় মুয়াম্মর আল-গাদ্দাফি জমানার অবসান হয়। আরব বিশ্বের এই গণ অভ্যুত্থান সংঘটনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এর ইউরোপীয় ন্যাটোভুক্ত সহচর রাষ্ট্রগুলো অস্ত্র সরবরাহ করে এবং সরাসরি আঘাত হেনে ক্ষমতাসীন রাষ্ট্রনায়কের পতন ঘটায়।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে জানানো হয়, গত ১৫ ডিসেম্বর এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, গত ১২-১৩ ডিসেম্বর বাংলাদেশে সরকারবিরোধীরা রাস্তাঘাট অবরোধ করে, যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। আমরা এসব ঘটনার সঙ্গে ঢাকায় পশ্চিমা কূটনৈতিক মিশনগুলোর, বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উসকানিমূলক কর্মকাণ্ডের প্রত্যক্ষ সম্পর্ক লক্ষ্য করছি। শেখ হাসিনা সরকারের রুপপুর সহ বিভিন্ন লুটপাটের প্রকল্পের সুবিধাভোগী রাশিয়ার মারিয়া জাখারোভা আশঙ্কা করছেন যে, আগামী সপ্তাহগুলোয় ‘পশ্চিমা শক্তিগুলোর পক্ষে অসুবিধাজনক’ বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নানা রকমের অবরোধ আরোপ করা হতে পারে।

তিনি বলেন, বাংলাদেশের শিল্প খাতের গুরুত্বপূর্ণ অংশগুলোর ওপর আঘাত আসতে পারে; সেই সঙ্গে কিছু সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে নাগরিকদের গণতান্ত্রিক রায় প্রদানে বাধাদানের তথ্যপ্রমাণহীন অভিযোগ তুলে পদক্ষেপ নেওয়া হতে পারে।

মারিয়া জাখারোভা আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত হবে, এমন সম্ভাবনা কম।

বিবৃতির শেষে তিনি বলেন, তবে আমরা নিশ্চিতভাবে মনে করি, বাইরের শক্তিগুলোর সব ষড়যন্ত্র সত্ত্বেও বাংলাদেশের রাষ্ট্রক্ষমতার বিষয়টির সুরাহা হবে দেশটির বন্ধুপ্রতিম জনগণের দ্বারাই, অন্য কোনো শক্তির দ্বারা নয়।

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন