মোটরসাইকেলকে চাপা দেওয়া ময়লাবাহী ট্রাকে আগুন
মোটরসাইকেলকে চাপা দেওয়া ময়লাবাহী ট্রাকে আগুন
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৫ এএম
মোটরসাইকেলকে চাপা দেওয়া ময়লাবাহী ট্রাকে আগুন
রাজধানীর আগারগাঁও এলাকায় মোটরসাইকেলকে চাপা দিয়ে যাওয়ার সময় ময়লাবাহী একটি ট্রাকে আগুনের ঘটনা ঘটেছে। এতে ওই মোটরসাইকেলের আরোহী আহত হয়েছেন। তার মোটরসাইকেলটিসহ ট্রাকটি আগুনে পুড়ে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত মোটরসাইকেল চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) রাত দশটার দিকে আগারগাঁওয়ের শিশু মেলার সামনের সড়কে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার সহকারি উপ-পরিচালক শাহজাহান সিকদার জানিয়েছেন, ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট ছুটে গিয়েছিল এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ট্রাকটি পুড়ে গেছে।
র্যাবের একটি সূত্র জানিয়েছে, মোটরসাইকেলটি ট্রাকের সামনের চাকার সাথে আটকে যায়। মোটরসাইকেলটিকে টেনে নিয়ে যাওয়ার সময় চাকার সাথে সড়কের ঘর্ষণের ফলে আগুন ধরে যায়।
এই ঘটনায় আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।
