নিউইয়র্ক টাইমসের সামনে নিউইয়র্ক সিটি উত্তর বিএনপির মানববন্ধন
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৭ এএম
৭ জানুয়ারি জাতীয় নির্বাচন বাতিলের দাবীতে নিউইয়র্ক টাইমস এর ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিউইয়র্ক সিটি উত্তর বিএনপি। মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। সমাবেশে সভাপতিত্ব করেন নিউইয়র্ক সিটি উত্তর বিএনপির আহ্বায়ক আহবাব চৌধুরী খোকন। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ফয়েজ চৌধুরী।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহাম্মেদ ও মিজানুর রহমান মিল্টন ভূঁইয়া। মানববন্ধন চলাকালে লিফলেট বিতরণ করেন আনোয়ার জাহিদ, লিয়াকত আলী, আনোয়ারুল আলম ভূঁইয়া।
