Logo
Logo
×

বিনোদন

ওবায়দুল কাদেরের কাছে ছুটে গেলেন মাহিয়া মাহি

ওবায়দুল কাদেরের কাছে ছুটে গেলেন মাহিয়া মাহি

Icon

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ০৭:২২ এএম

ওবায়দুল কাদেরের কাছে ছুটে গেলেন  মাহিয়া মাহি

ওবায়দুল কাদেরের কাছে ছুটে গেলেন মাহিয়া মাহি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন নির্বাচনে অংশগ্রহণের আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে ছুটে গিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন তিনি। 

মাহিয়া মাহি সাংবাদিকদের জানান, নির্বাচনী কার্যক্রম শুরু করতে আজ রাতেই ঢাকা ত্যাগ করছেন তিনি। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছ থেকে দোয়া নিতেই এই সৌজন্য সাক্ষাৎ।

মাহি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে জনপ্রিয়তার। ভোটারদের কাছে যার জনপ্রিয়তা বেশি, তিনিই জয়ী হবেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও আমি একজন আওয়ামী লীগের কর্মী। যেহেতু গতকাল আমার মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে, তাই আজ রাতেই আমি রাজশাহীতে গিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছি। তার আগেই আজ (মঙ্গলবার) ওবায়দুল কাদের স্যারের সঙ্গে দেখা করেছি।’

প্রসঙ্গত, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নানাবাড়ির আসনে (রাজশাহী-১) স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মাহিয়া মাহি। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন