Logo
Logo
×

বিনোদন

রেমালের দাপটে দিশেহারা ঋতুপর্ণা!

Icon

প্রকাশ: ২৭ মে ২০২৪, ০৯:৫৯ পিএম

রেমালের দাপটে দিশেহারা ঋতুপর্ণা!

রেমালের দাপটে কলকাতাবাসী নাকাল। জনজীবন স্থবির। অবশ্য এমন পরিস্থিতি পুরো পশ্চিমবঙ্গ জুড়েই। পাশাপাশি ভেস্তে গেছে বহু মানুষের দৈনন্দিন কাজ। বহু তারকার শিডিউলও এলোমেলো। এমন পরিস্থিতি মন খারাপ করে দিয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তরও।

কেন মন খারাপ তার? রেমালের কারণে শনিবার রাত থেকেই কমানো হচ্ছিল বিমানের সংখ্যা। রবিবার পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। রাত ৮ টার পর থেকে স্তব্ধ হয়ে যায় জনজীবন, বন্ধ হয়ে যায় যান চলাচলও। প্রবল বর্ষণে কারণে কলকাতা থেকে বন্ধ হয়ে যায় বিমান চলাচলও। আর এই ফ্লাইট বাতিল হওয়াতেই মন খারাপ হয়ে যায় অভিনেত্রী ঋতুপর্ণার।

টিভি৯ বাংলাকে অভিনেত্রীর টিমের পক্ষ থেকে জানানো হয়, 'ঋতুপর্ণার খুবই মন খারাপ। রবিবার ২৬ মে ২০২৪ রাতে সিঙ্গাপুর থেকে ফিরে কাল রাতে ইউএসএ যাওয়ার কথা ছিল তার। কিন্তু ১২টা থেকে কাল সকাল ৯টা পর্যন্ত কলকাতা এয়ারপোর্ট বন্ধ থাকার কারণে, তার সব অনুষ্ঠান বাতিল হয়েছে।"

সিনেমায় অভিনয় হোক বা প্রযোজনার কাজ কিংবা সংসার সবটাই দশ হাতে সামলান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কিছুদিন আগে কালবৈশাখীর জেরে বেশ সমস্যায় পড়তে হয়েছিল নায়িকাকে। শ্যুটিং শেষে ফ্লোর থেকে বেরিয়েই সুন্দরী অভিনেত্রী দেখেন রাস্তায় জল থইথই করছে৷ গাড়ি পর্যন্ত পৌঁছবেন কী করে? তারপর দুই সঙ্গীর সাহায্যে নিজের গাড়ি পর্যন্ত পৌঁছে যান ঋতুপর্ণা৷ সেই ছবিও তিনি শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। আবারও বর্ষণ ও ঝড়ে সমস্যার পড়তে হল তাকে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন