চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী বিয়ে করেছেন। চলতি মে মাসের ১৩ তারা লুকিয়ে বিয়ে করেন। উইকিপিডিয়া এ তথ্য জানিয়েছে। তবে উইকিপিডিয়ার তথ্য শতভাগ সত্য বলে দাবি করা যাবে না। কারণ যে কেউ এই অনলাইন তথ্য কোষের তথ্য সংযোজন-বিয়োজন করতে পারেন।
এদিকে এ ব্যাপারে জানতে বুবলীর মোবাইলে যোগাযোগ করা হয়েছিল। তবে তার সাড়া পাওয়া যায়নি। আর রাজের ফোন বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, রাজ পরীমণিকে ভালোবেসে বিয়ে করেছিলেন। কিছুদিন যাওয়ার পর তাদের সংসার জীবনে দেখা দেয় চরম অশান্তি। এর মাঝে তাদের কোলেজুড়ে পুত্রসন্তানের আগমন ঘটলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ফলে গত বছরের সেপ্টেম্বরে কাগজে-কলমে আলাদা হয়ে যান তারা।
অন্যদিকে, ২০১৮ সালের ২০ জুলাইয়ে শাকিব খানকে গোপনে বিয়ে করেন বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তার পুত্রসন্তানের জন্ম হয়। বর্তমানে তাদের সম্পর্কেও ভাটা পড়েছে। আনুষ্ঠানিক বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসেনি। তবে আলাদা থাকছেন তারা।
