Logo
Logo
×

বিনোদন

আবার দুই না‌য়িকার বিবাদ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৪, ১২:১৮ এএম

আবার দুই না‌য়িকার বিবাদ

তমা মির্জা (বাঁয়ে) ও মিষ্টি জান্নাত। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার দুই অভিনেত্রী শবনম বুবলী এবং অপু বিশ্বাস, তাদের কলহ-বিবাদের কথা সিনেমার খোঁজ খবর রাখা মোটামুটি সবাই জানেন। দু’জনই আবার ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সাবেক স্ত্রী। কিন্তু এবার নিজেদের মধ্য বিবাদ করে খবর হয়েছেন অন্য দুই অভিনেত্রী। তাদের একজন হলেন মিষ্টি জান্নাত। অপরজন তমা মির্জা। 

সিনেমা দিয়ে খুব একটা আলোচনায় না আসতে পারলেও, সম্প্রতি সামাজিক মাধ্যমে বিভিন্ন মন্তব্য করে বেশ আলোচনায় তিনি। কখনো শাকিব খানের সঙ্গে বিয়ের প্রসঙ্গ টেনে, আবার কখনো অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে চুমু প্রসঙ্গে টেনে। কিন্তু বিপত্তিটা বাধে তখনই, যখন আরেক চিত্রনায়িকা তমা মির্জাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন মিষ্টি জান্নাত। আর আপত্তিকর মন্তব্য শুনে বসে থাকেননি তমা। বৃহস্পতিবার (২৩ মে) সকালে মিষ্টির ঠিকানায় পাঠিয়ে দিয়েছেন আইনি নোটিশ। 

আইনি নোটিশে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তমার উদ্দেশে মিষ্টির ওই আপত্তিকর মন্তব্যে ১০ কোটি টাকার মানহানি হয়েছে।

আজ ডাকযোগে তমা মির্জার পক্ষে আইনি নোটিশটি পাঠান আইনজীবী সজীব মাহমুদ আলম। নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা দুটি ভিডিও বক্তব্যের কথা উল্লেখ করা হয়। আইনজীবী দাবি করেন, ‘আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করবো না, তমা মির্জাকে খোঁচা দিয়ে মিষ্টি জান্নাত’ এবং ‘ ... নায়িকা হয়েছে তমা মীর্জা: জান্নাত’ শীর্ষক শিরোনামে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মানহানিকর বক্তব্য রয়েছে।

নোটিশে এও বলা হয়, এ সব বক্তব্যে সাংবাদিক ও দেশের জনগণের কাছে তার (তমা মির্জার) সুনাম নষ্ট হয়েছে। এ ধরনের বক্তব্য তমার চরিত্র ও ব্যক্তিত্বে আঘাত হেনেছে। এটি শাস্তিযোগ্য অপরাধ। উদ্দেশ্যে প্রণোদিতভাবে ডিজিটাল মিডিয়ায় এসব মানহানিকর বক্তব্য হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে। এতে ১০ কোটি টাকার মানহানি হয়েছে। তাই নোটিশে সাত দিনের মধ্যে জনসম্মুখে ক্ষমা চেয়ে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। এছাড়া পরবর্তীতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

আইনি নোটিশ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তমা মির্জার বলেন, যা বলার এবং যা করার আমার আইনজীবী করছেন। তবে এটুকু বলতে চাই, ছাড় দিতে বেশি বাড় বেড়েছে। এসবে আর ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। বিন্দুমাত্র ছাড় পাবে না কেউ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন