ভারতীয় অভিনেত্রী মিশমি দাস
প্রেম নিয়ে খুব বেশি খোলামেলা নন ভারতীয় অভিনেত্রী মিশমি দাস। তবে বিশাল ভনের সঙ্গে নিজের সম্পর্কের কথা গোপন করেননি কখনও। তবে ২০২৩-এর ভালোবাসা দিবসের আগেই বিচ্ছেদ হয় তাদের। সে খবরও জানিয়েছিলেন মিশমি, 'টাকার পিছনে, ভালোবাসার পিছনে ছুটে লাভ নেই।’
প্রেম ভাঙার কারণ স্পষ্ট না করলেও মিশমি বলেছিলেন, ‘একটা সময় প্রেম ছিল, এখন আর নেই। আমি সিঙ্গেল। আমাদের জীবনে অনেক সময়ই অনেক সম্পর্ক ওয়ার্ক আউট করে না। তেমনটাই এটাও করেনি। অনেকক্ষেত্রে পরিস্থিতির এর জন্য দায়ী হয়, আবার অনেক সময় অনেক ভালোবাসা থাকলেও কম্প্যাটিবিলিটি থাকে না। এইটুকুই বলব।’
এবার দিদি নম্বর ওয়ান মঞ্চে হাজির হয়ে মিশমি খোলামেলা আবেদন, ‘আমার একটা পার্টনার চাই’। রচনার সামনে নিজের হতাশার কথা তুলে বললেন, ‘আজকাল কোনো পার্টিতে গেলেই সবাই জুটি, আমি একা! একটা পার্টনার চাই আমার।’ অবশ্য তার এই আক্ষেপ শুনে হাসি থামেনি রচনা, শ্রীতমাদের।
এখন জি বাংলায় ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে দেখা যাচ্ছে মিশমিকে। ২০১৪ সালে ‘রাজযোটক’ সিরিয়ালের মাধ্যমে ছোট পর্দায় হাতেখড়ি হয় মিশমি দাসের। পরবর্তীতে একাধিক মেগায় নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। এর মধ্যে অন্যতম ‘এই পথ যদি না শেষ হয়’। অন্বেষা-ঋত্বিকের মাঝের তৃতীয় ব্যক্তি রিনি হিসাবেও দাগ কেটেছিলেন মিশমি।

