Logo
Logo
×

বিনোদন

বুবলীর অভিযোগে দুজনকে সতর্ক করল পুলিশ

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৪, ০২:৫৩ এএম

বুবলীর অভিযোগে দুজনকে সতর্ক করল পুলিশ

অরুচিকর, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগ ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গত ২৪ এপ্রিল তিনি এই জিডি করেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট অভিনেতা সুরুজ বাঙ্গালী ও কনটেন্ট ক্রিয়েটর মৌ সুলতানাকে ডেকে সতর্ক করেছ।

সাইবার ক্রাইম ইউনিটের এসপি নাজমুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এটি কগনিজেবল অফেন্স (আমলযোগ্য অপরাধ) না, এ কারণে তাদের ডেকে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, এসব করলে আদালতের অনুমতি সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তিনি বলেন, বিষয়টি তারাও বুঝতে পেরেছেন। এ কারণে অপরাধ স্বীকার করে ক্ষমাও চেয়েছেন। সেই সঙ্গে আর কখনো এমনটা করবেন না বলেও জানিয়েছেন তারা।

এদিকে, ডিএমপির সিটিটিসি বিভাগের সাইবার ইউনিট এক বিবৃতিতে জানিয়েছে, সোশ্যাল মিডিয়াতে এখন বিভিন্ন ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন নেটিজেনরা। ফেসবুক, ম্যাসেঞ্জার, টুইটার, ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে সাইবার অপরাধীদের শিকারে পরিণত হচ্ছেন নেটিজেনরা।

বুবলী অভিযোগে উল্লেখ করা হয়, বেশ কিছুদিন যাবত কিছু ব্যক্তি, অনলাইন পোর্টাল ও টিভি চ্যানেল তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে। এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে মনে করেছি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন