Logo
Logo
×

বিনোদন

সাতজন পুরুষকে আটবার বিয়ে করেন এই অভিনেত্রী

সাতজন পুরুষকে আটবার বিয়ে করেন এই অভিনেত্রী

Icon

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ০৫:১২ পিএম

সাতজন পুরুষকে আটবার বিয়ে করেন এই অভিনেত্রী

সাতজন পুরুষকে আটবার বিয়ে করেন এই অভিনেত্রী

গত ২৩ মার্চ ছিল হলিউডের কিংবদন্তি অভিনেত্রী এলিজাবেথ টেলরের চলে যাওয়ার দিন। ২০১১ সালের এই দিনে ৭৯ বছর বয়সে প্রয়াত মারা যান এই অভিনেত্রী। তার প্রস্থানের দিন চলুন জেনে নেওয়া যাক এই অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য।

সাতজন পুরুষকে আটবার বিয়ে করেছিলেন টেলর। এরমধ্যে অভিনেতা রিচার্ড বার্টনকে দুইবার বিয়ে করেন। তবে কারও সঙ্গে থিতু হতে পারেননি। বিয়ে নিয়ে নিজেই মজা করে বলেছিলেন, ‘সাতজনকে আটবার বিয়ে করেছিলাম!’

এলিজাবেথ টেলর হলিউড অভিনেত্রীদের মধ্যে প্রথম মিলিয়ন ডলার পারিশ্রমিক পেয়েছিলেন। ‘ক্লিওপেট্রা’ছবির জন্য নিয়েছিলেন এই সম্মানী। দশ লাখ ডলার গুনে নিয়েছিলেন তিনি। 

জিনগত ত্রুটি নিয়ে জন্মেছিলেন টেলর। মেরুদণ্ডের একটি হাড় বাঁকা ছিল তার। তাই অসুখ বিসুখ লেগেই থাকত। সারা জীবনে ৭০ বারের বেশি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, ২০ বারের বেশি বড় ধরনের অস্ত্রোপচার হয় তার।

সুগন্ধীর প্রতি বিশেষ দুর্বলতা ছিল এলিজাবেথের। তিনিই প্রথম অভিনেত্রী যিনি নিজের জন্য আলাদা সুগন্ধী তৈরি করেছিলেন। ভক্তরা তার তৈরি সেই পারফিউমের নাম দিয়েছিলেন ‘ভায়োলেট আইজ’।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন