Logo
Logo
×

বিনোদন

এক সিনেমায় পরী ও মধুমিতা

এক সিনেমায় পরী ও মধুমিতা

Icon

প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ০৩:১০ পিএম

এক সিনেমায় পরী ও মধুমিতা

এক সিনেমায় পরী ও মধুমিতা

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। প্রথমবারের মতো ওপার বাংলার সিনেমায় অভিনয় করতে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন তিনি। দেবরাজ সিনহা পরিচালিত ‘ফেলুবকশি’ নামের এ সিনেমায় পরীর সঙ্গে জুটি বেঁধেছেন সোহম। 

তবে নতুন খবর হলো, থ্রিলার ঘরানার এ সিনেমাটিতে পরীমনি ও সোহমের সঙ্গে যোগ দিয়েছেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার। যিনি ‘পাখি’ নামেই বেশি পরিচিত ভক্তদের কাছে।

জানা গেছে, ২৬ মার্চ থেকে শুরু হবে সিনেমাটির চূড়ান্ত শুটিং। এর আগে চলবে পাঁচ দিনের অনুশীলন। এক ফাঁকে সেরে নেবেন একটি বিজ্ঞাপনচিত্রের কাজ। 

এবারই প্রথম কলকাতার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার। এ বিষয়ে পরীমনি বলেন, ‘চলতি মাসেই শুটিং শুরু হবে। এটি হতে যাচ্ছে আমার প্রথম কলকাতার সিনেমা।’

পরীমনিকে সর্বশেষ পর্দায় দেখা গেছে গত ভালোবাসা দিবসে। ‘বুকিং’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে হাজির হয়েছিলেন তিনি। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ছবিটিতে তার সঙ্গে আছেন এবিএম সুমন।

এদিকে সম্প্রতি রেজা ঘটকের নির্মাণে ‘ডোডোর গল্প’ সিনেমার কাজ সেরেছেন পরী। এছাড়া ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাসের পরিচালনায় একটি ওয়েব সিরিজেও কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন