Logo
Logo
×

বিনোদন

মারা গেলেন ‘খায়রুন লো’ গানের গীতিকার

Icon

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ০১:৩১ এএম

মারা গেলেন ‘খায়রুন লো’ গানের গীতিকার

আব্দুল ওয়াদুদ রঙ্গিলা

কালজয়ী খায়রুন সুন্দরীসহ বেশ কিছু ব্যবসা সফল ছবির অভিনেতা আব্দুল ওয়াদুদ রঙ্গিলা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৩ বছর।

মঙ্গলবার (১২ মার্চ) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন। এক সপ্তাহ আগে ব্রেইন স্ট্রোকে তিনি ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন।

“খায়রুন লো তোর লম্বা মাথার কেশ/চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ...”- এক সময়ের তুমুল জনপ্রিয় এ গানটির গীতিকার ওয়াদুদ রঙ্গিলা।

লোককাহিনী নিয়ে নির্মিত কালজয়ী “খাইরুন সুন্দরী” চলচ্চিত্রে খাইরুন সুন্দরীর ছোটভাই “রফিক” চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর তিনি “চিনিবিবি”, “মালেকা সুন্দরী” ও “অগ্নিসাক্ষী”সহ বেশকিছু ব্যবসা সফল ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। 

সেই সঙ্গে তিনি ছিলেন একাধিক ছবির নির্মাতা, প্রযোজক, গীতিকার ও সুরকার। এছাড়া তিনি নাটক ও কবিতাও লিখতেন। সেই সুবাদে শেরপুরের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে তিনি ছিলেন একজন পরিচিত ও প্রতিভাময় মুখ।

দুপুরে তার লাশ শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী পীরগঞ্জ বাজার এলাকার গ্রামের বাড়িতে পৌঁছায়। আছর নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন