Logo
Logo
×

বিনোদন

বিয়ের এক মাস না যেতেই হাসপাতালে মৌসুমী মৌ

বিয়ের এক মাস না যেতেই হাসপাতালে মৌসুমী মৌ

Icon

প্রকাশ: ০৩ মার্চ ২০২৪, ০৬:৩৫ এএম

বিয়ের এক মাস না যেতেই হাসপাতালে মৌসুমী মৌ

বিয়ের এক মাস না যেতেই হাসপাতালে মৌসুমী মৌ

জানুয়ারির শেষ সপ্তাহে বিবাহিত জীবন শুরু করেছেন উপস্থাপিকা মৌসুমী মৌ। বিয়ের এক মাস পার না হতেই ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ খবর জানিয়েছেন মৌ নিজেই।

ফেসবুকে মৌ লেখেন, ফুসফুসে ইনফেকশনের কারণে আজ (গতকাল শুক্রবার) বিপিএল ২০২৪ এর ফাইনাল ম্যাচের পোস্ট শো ক্যানসেল করতে হলো।

এরপর তিনি লেখেন, জীবন মানুষকে কখন কোথায় এনে দাঁড় করায় কেউ বলতে পারবে না। কিন্তু হতাশ হলে চলবে না। এগিয়ে যেতে হবে দুর্বার গতিতে। ফরচুন বরিশালকে অভিনন্দন বিপিএল ২০২৪ চ্যাম্পিয়ন হওয়ায়।

সবশেষে মৌসুমী মৌ লেখেন, এবারের বিপিএলে বহুবার আমি ফরচুন বরিশালের ম্যাচ শেষে বলেছি, আনফরচুনেটলি হেরে গেছে ফরচুন বরিশাল। শেষ পর্যন্ত জয়টা কিন্তু তাদেরই হলো। জীবনও এমনই, পুরোটা গেম। কেউ জেতে কেউ হারে!

এক দশক ধরে উপস্থাপনায় জনপ্রিয় মুখ মৌসুমী মৌ। উপস্থাপনার সঙ্গে অভিনেত্রী হিসেবে ২০টির বেশি নাটকে কাজ করেছেন তিনি। তাকে দেখা গেছে ওয়েব ফিল্মেও।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন