Logo
Logo
×

বিনোদন

‘জামাল কুদু’ গানে নাচলেন জয়া

‘জামাল কুদু’ গানে নাচলেন জয়া

Icon

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪১ এএম

‘জামাল কুদু’ গানে নাচলেন জয়া

‘জামাল কুদু’ গানে নাচলেন জয়া

দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা জয়া আহসান এবার ধরা দিলেন পারস্য রুপকথার রাজকন্যা হয়ে। ভাইরাল ‘জামাল কুদু’ গানের সঙ্গে নায়িকাকে নাচতে দেখলো ভক্তরা।

সম্প্রতি ইরানে গিয়েছিলেন জয়া আহসান। যোগ দিয়েছিলেন ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেখানেই ছোট একটি ভিডিও ধারণ করেন তিনি। সেই ভিডিওতে ভাইরাল ‘জামাল কুদু’ গানের সঙ্গে নায়িকাকে নাচতে দেখল ভক্তরা।

‘অ্যানিমেল’ সিনেমার সংস্করণের সেই গানকে নেপথ্যে রেখে নায়িকার এই নাচে বিমোহিত নেটিজেনরা। ডিসেম্বরে গানটি মুক্তি পাওয়ার পরপরই ইউটিউব, স্পটিফাইসহ সব প্ল্যাটফর্মে গানটি বেশ জনপ্রিয় হয়।

ইরানে চলচ্চিত্র উৎসবে অংশ নেয়ার পর কোনো এক মুহূর্তে ভিডিওটি ধারণ করা হয়েছে। জয়ার অভিনীত ‘ফেরেশতে’ সিনেমা দিয়ে শুরু হয়েছিল উৎসব। সেখানে সিনেমাটি নিয়ে সংবাদ সম্মেলনেও অংশ নেন জয়া। তখন নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমের ওয়ালে একাধিক ছবিও পোস্ট করেন তিনি।

উল্লেখ্য, ‘জামাল কুদু’ গানটি ইরানের একটি প্রাচীন লোকসঙ্গীত। সেখানকার বিয়ের অনুষ্ঠানে বেশ জনপ্রিয় এটি। অ্যানিমেল সিনেমায় গানটি সম্পূর্ণ নতুনভাবে ও ভিন্ন আঙ্গিকে দর্শকদের সামনে আনা হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন