Logo
Logo
×

বিনোদন

নাম বদলালেন মাহি

নাম বদলালেন মাহি

Icon

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৭ এএম

নাম বদলালেন মাহি

নাম বদলালেন মাহি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। চলতি বছরের মাঝে স্বামী রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তিনি। বিচ্ছেদ ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রায়ই একাকিত্ব নিয়ে পোস্ট করছেন এই দম্পতি। এবার নিজের নামটাও বদলে ফেরলেন মাহি। যা নিয়ে শুরু হয়েছেন আলোচনা।

২০১২ সালে চলচ্চিত্রে পা রাখেন এই অভিনেত্রী সময়ের সঙ্গে শারমীন নিপা থেকে মাহিয়া মাহি নামে পরিচিতি লাভ করেন। গাজীপুরের রকিব সরকারকে বিয়ের পর নিজের নাম রেখেছিলেন মাহিয়া মাহি সরকার। সম্প্রতি তার সঙ্গে বিচ্ছেদ ঘোষণার পর সংযুক্ত (সরকার) পদবী বদলে ফেললেন এই নায়িকা।

গত ১৬ ফেব্রুয়ারি ভিডিও বার্তায় মাহি বলেন, আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রাকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করব।

২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি। এটি মাহি ও রকিবের দ্বিতীয় বিয়ে ছিল। এর আগেও ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন তিনি। কয়েক বছরের মাথায় ভেঙে যায় সেই সংসার। এরপরই রকিব সরকারের গলায় মালা দেন অভিনেত্রী। তাদের বিয়ের এক বছরের মাথায় জন্ম নেয় এক পুত্র সন্তানের। যার নাম ফারিশ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন