Logo
Logo
×

বিনোদন

জীবনটা এলোমেলো হয়ে গেল: শেহতাজ

জীবনটা এলোমেলো হয়ে গেল: শেহতাজ

Icon

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৫ পিএম

জীবনটা এলোমেলো হয়ে গেল: শেহতাজ

জীবনটা এলোমেলো হয়ে গেল: শেহতাজ

শুরুটা বেশ ভালোই ছিল অভিনেত্রী ও মডেল শেহতাজ মুনিরা হাশেমের। তবে ধারাবাহিকতা রক্ষা না করেননি। ফলে সমসাময়িকরা যেখানে ব্যস্ত সময় কাটাচ্ছেন সেখানে শেহতাজ পালন করছেন নীরবতা। বলতে গেলে অনেকদিন ধরে অভিনয়ে একেবারেই অনুপস্থিত তিনি। 

এদিকে ২০২২ সালে মারা যান শেহতাজের বাবা মো. আবুল হাশেম মিয়া। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে যান তার মা শাহীনা খন্দকার। বছর দেড়েকের মধ্যে বাবা-মাকে হারিয়ে শোকে বিপর্যস্ত তিনি। কোনোভাবেই সামাল দিতে পারছেন না নিজেকে। অভিনেত্রী মনে করছেন, এক বছরের মধ্যে জীবন এলোমেলো হয়ে গেছে তার। 

এ নিয়ে সংবাদমাধ্যমকে শেহতাজ বলেন, মা-বাবাকে ঘিরেই ছিল আমার জীবন। বাবা আমার সব কিছু দেখভাল করতেন। কোন কাজটা করব, কোনটা করব না, শিডিউল কবে, কোথায় শুটিং—সব মাথায় রাখতেন বাবা।

এরপর বলেন, ছোটবেলা থেকে এভাবেই বড় হয়েছি। বাবা মারা যাওয়ার পর সব কিছু থমকে গেছে আমার। গুছিয়ে উঠতে উঠতেই মাকে হারালাম। এখনো ট্রমার মধ্যে আছি। এক বছরের মধ্যে আমার জীবনটা এলোমেলো হয়ে গেল।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন