Logo
Logo
×

বিনোদন

একই দিনে দুবার বিয়ে রাকুল-জ্যাকির

একই দিনে দুবার বিয়ে রাকুল-জ্যাকির

Icon

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫১ এএম

একই দিনে দুবার বিয়ে রাকুল-জ্যাকির

একই দিনে দুবার বিয়ে রাকুল-জ্যাকির

বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং ও অভিনেতা প্রযোজক জ্যাকি ভগনানি। এ তারকা দম্পতির বুধবার গোয়াতে দুবার বিয়ের আনুষ্ঠানিকতা হতে চলেছে।

রাকুল প্রীত শিখ। তাই প্রথম অনন্তকারজ (শিখদের বিয়ের অনুষ্ঠান) হবে। অন্যদিকে জ্যাকিরা হলেন সিন্ধি। সে কারণে আবার সিন্ধি নিয়ম মেনে হচ্ছে বিয়ে। গোয়ায় বিয়ের পর্ব মিটিয়েই মুম্বাই ফিরবেন তারা। ২২ ফেব্রুয়ারি মুম্বাইয়ের বন্ধু-বান্ধব, তারকাদের জন্য রয়েছে রিসেপশন পার্টি।

গত শনিবার রাতেই সপরিবার গোয়ায় গিয়েছেন হবু বর-কনে। সঙ্গীত, মেহন্দি, গায়ে হলুদ—বিয়ের সমস্ত উদযাপনই হয়েছে গোয়াতে। বিয়ের ক্ষেত্রে জ্যাকি-রাকুল প্রথম থেকেই অন্যপথে হেঁটেছেন। আয়োজনে কোনো কমতি থাকছে না। কিন্তু সব কিছুই হবে পরিবেশবান্ধব পদ্ধতিতে। তাদের বিয়ের ধরনও আলাদা। একবার নয়, দুবার বিয়ে করবেন তারা।

এ দুজনে বেশ কয়েক বছর ধরেই প্রেম করছেন। নিজেদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে তেমনভাবে আলোচনা না করলেও কখনও সেভাবে লুকোছাপাও করেননি। গত কয়েক বছরের প্রেমের পর নতুন বছরে নিজেদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু করছেন তারা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন