অনেকদিন আগেই আলাদা হয়েছি: মাহিয়া মাহি
অনেকদিন আগেই আলাদা হয়েছি: মাহিয়া মাহি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৭ এএম
অনেকদিন আগেই আলাদা হয়েছি: মাহিয়া মাহি
চিত্রনায়িকা মাহিয়া মাহি তার স্বামী রাকিব। বলা চলে এই দম্পতি বেশ ভালো ভাবেই তাদের দিন কাটাচ্ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের একসঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি দেখেই তা বোঝা যেতো। এর মধ্যেই হুট করে বিচ্ছেদের ঘোষণা দিলেন মাহি।
শুক্রবার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে স্বামী রাকিবের সঙ্গে বিচ্ছেদের কথা জানান এই নায়িকা।
মাহি বলেন, আমাকে এমন একটি কাজ করতে হবে আমি কখনো ভাবি নাই। তবে আমার মনে হয়েছে এখন সবাইকে বলার সময় হয়েছে আমাদের নিজেদের ভালোর জন্য। আমি আর রাকিব খুব ভালো বোঝাপড়া থেকে বিয়ের সিদ্ধান্তে এসে ছিলাম। আমরা খুব ভালোই ছিলাম। কিন্তু জীবনের এক পর্যায় এসে বুঝলাম আমরা আসলে দুজন দুজনের জন্য না।
তিনি আরো বলেন, রাকিব অনেক ভালো একজন মানুষ। এতগুলো দিন ওর সঙ্গে কাটিয়েছি সে আমাকে খুব কেয়ার করেছে। সবসময় একটা ছাতার মতো আগলে রেখেছে। কিন্ত আসলে কি কারণে একটি ছাদের নিচে দুটি মানুষ কেন ভালো নেই সেটি তৃতীয় পক্ষ কেউ বলতে পারবে না সেই দুইজন মানুষ ছাড়া। আর তাই সব কিছু মিলিয়েই দুজন দুজনের প্রতি সম্মান জানিয়েই আলাদা হচ্ছি। এছাড়া আমরা অনেকদিন আগেই আলাদা হয়েছি।
এ চিত্রনায়িকা বলেন, আমি জানি এই ভিডিওটি দেখার পর অনেকেই আমাকে গালি দিবেন, অনেক বাজে কথা বলবেন। বিশ্বাস করেন আপনাদের কমেন্টগুলো তীরের মতো আমার বুকে লাগবে। আমার ছেলেকে নিয়েও আপনারা অনেকে খারাপ কমেন্ট করেন, সেগুলো দেখে মা হিসেবে আমার বুকটা ফেটে যায়। কোনো বাচ্চাকে নিয়ে এমন খারাপ কমেন্ট করবেন না সে যেমনি হোক না কেন।
২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি। এটি মাহি ও রাকিবের দ্বিতীয় বিয়ে ছিল। এর আগে, ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। কয়েক বছর পরই ২০২০ সালে মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান মাহি।
