কবে মুক্তি পাবে ‘পুষ্পা ২’?
কবে মুক্তি পাবে ‘পুষ্পা ২’?
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩০ পিএম
কবে মুক্তি পাবে ‘পুষ্পা ২’?
আল্লু অর্জুন অভিনীত বহুল প্রত্যাশিত ছবি ‘পুষ্পা ২: দ্য রুল।’ ভক্তদের মন জয় করে নিয়েছিল একঝলকে দর্শকের প্রথম ছবির তারকা। ২০২১ সালের ছবি পুষ্পা: দ্য রাইজের সিক্যুয়াল, যেটি 'সেরা অভিনেতা' এবং 'সেরা অভিনেতা'র জন্য জাতীয় পুরস্কার জিতেছে। তখন থেকেই সকলের মনে প্রশ্ন ছিল কবে আসছে পুষ্পা ২।
এবার জানা গেল ছবিটির মুক্তির দিনক্ষণ। ছবির টিমের পক্ষ থেকে জানানো হলো, চলতি বছরের ১৫ আগস্ট মুক্তি পাবে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’।
ইন্ডাস্ট্রি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘পুষ্পা’ ছবির দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে আসবে বড়সড় বদল। এমনকী, ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের। পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হচ্ছে।
জানা গেছে, আল্লু অর্জুনের লুক নিয়েও নতুন করে ভাবনা চিন্তা করা হয়েছে। ‘পুষ্পা টু’তে আল্লু অর্জুনকে একেবারে নতুন অবতারেও দেখা যেতে পারে।
সুপারহিট এই ছবির প্রোডাকশন হাউস মিথ্রি মুভি মেকার্স। সুকুমার পরিচালিত, ছবিটিতে ফায়াদ ফাসিল এসপি ভানওয়ার সিং শেখাওয়াতের ভূমিকায় ফিরে আসবেন। জানা গেছে তার চরিত্রটিকে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে।
