Logo
Logo
×

বিনোদন

গৃহকর্মীকে পিটালেন রাহাত ফাতেহ আলী

গৃহকর্মীকে পিটালেন রাহাত ফাতেহ আলী

Icon

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ০৬:২৬ এএম

গৃহকর্মীকে পিটালেন রাহাত ফাতেহ আলী

গৃহকর্মীকে পিটালেন রাহাত ফাতেহ আলী

পাকিস্তানের জনপ্রিয় শিল্পী রাহাত ফাতেহ আলী খান। গৃহকর্মীকে পিটিয়েছেন তিনি। একটি বোতলের জন্য। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও। কিন্তু এটা করলেন কেনো তিনি!

গুলাম আব্বাস শাহ নামে এক গণমাধ্যমকর্মী রাহাত ফাতেহ আলী খানের নৃশংসতার ভিডিওটি এক্স হ্য়ান্ডেলে পোস্ট করেছেন। তাতে দেখা যায়, গৃহকর্মীকে মারতে মারতে রাহাত বলছেন, ‘আমার বোতল কোথায়?’ আর এরপরই ক্রমাগত ওই ব্যক্তিকে মারতে শুরু করেন। 

ভিডিওতে দেখা যাচ্ছে সেখানে আরো অনেকে উপস্থিত রয়েছেন। তবে কেউই গায়ককে আটকাতে পারেননি। এদিকে যিনি মার খাচ্ছিলেন, ওই কর্মীকে বারবার গায়কের কাছে ক্ষমা চাইতে দেখা যায়। ওই গৃহকর্মী বারবার বলতে শোনা যায়, আমার কাছে কোনও বোতল নেই স্যার।

তবে জনপ্রিয় গায়ক কোনোভাবেই তা মানতে চাননি। ক্রমাগত মেরেই চলেন তাকে। আর ‘আমার ওই বোতল কোথায়? বোতল কোথায়?’ বলে চিৎকার করতে থাকেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন