রণবীরকে ফিরিয়ে দিলেন ক্যাটরিনা
রণবীরকে ফিরিয়ে দিলেন ক্যাটরিনা
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ০৪:৩৮ পিএম
রণবীরকে ফিরিয়ে দিলেন ক্যাটরিনা
ক্যাটরিনার সঙ্গে লম্বা সময় ধরে প্রেম করেছেন রণবীর কাপুর। তাদের সম্পর্ক ছিল বলিউড এবং তাদের ভক্তদের কাছে ওপেন সিক্রেট। কিন্তু কোনো কারণে সম্পর্ক টেকেনি তাদের। ক্যাটরিনার সঙ্গে টানা সাত বছর ধরে প্রেম করার পরেও বিচ্ছেদ হয়ে যায় দুজনের।
এদিকে পুরোনো প্রেমিকা ক্যাটরিনার স্নগে দেখা হয়ে ফের বেজে উঠেছিল পুরনো প্রেম। তুলতে চেয়েছিলেন সেলফি। তবে তাতে সাড়া দেননি ক্যাটরিনা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ভারতের অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠার আনন্দে এক হয়েছিলেন বলিউড তারকারা। রণবীর-আলিয়া, ক্যাটরিনা-ভিকি এসেছিলেন। সেখানেই ক্যাটকে দেখে স্থান কাল পাত্র ভুলে যান রণবীর। পকেট থেকে মোবাইল বার করে পেছনে বসে থাকা ক্যাটের সঙ্গে সেলফি তোলার হাজার চেষ্টা করলেন তিনি।
কিন্তু ক্যাট মাথায় ঘোমটা দিয়ে চুপটি করে বসে ছিলেন। রণবীরের এমন কীর্তি, ক্যাটের যে একেবারেই পছন্দ নয়, তা বারবার প্রমাণ দিয়েছিলেন মুখ ঘুরিয়ে থেকে। শেষমেশ, পরিস্থিতি নিজের হাতের মুঠোয় নিলেন আলিয়া। কড়া চোখে রণবীরের দিকে তাকাতেই, রণবীর একেবারে ভেজা বিড়াল!
এদিকে রণবীরের এই কাণ্ডের ভিডিও এখন ভাইরাল সোশাল মিডিয়ায়। নেটিজেনরা বেশ মজা নিচ্ছেন ভিডিওটি দেখে। বিভিন্নজনে বিভিন্ন রকম মন্তব্য করছেন তারা।
