আইসিইউতে ফারুকী, দোয়া চাইলেন তিশা
আইসিইউতে ফারুকী, দোয়া চাইলেন তিশা
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ০৪:৪১ পিএম
আইসিইউতে ফারুকী, দোয়া চাইলেন তিশা
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দেশের খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নির্মাতার সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তার সহধর্মিণী ও জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
নিজের অফিশিয়াল ফেসবুক থেকে সোমবার রাত ১টার দিকে ফারুকীর অসুস্থ হওয়ার খবর জানান তিশা।
তিশা জানান, সোমবার সন্ধ্যা থেকে মোস্তফা সরয়ার ফারুকী একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বললো এনজিও গ্রাম করতে। করা হলো । ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়েছে তার।
বর্তমানে ফারুকীকে নিউরো আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানান তিশা।
এ সময় সবার কাছে দোয়া চেয়ে তিশা লিখেন, সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।
