আমির খানের মেয়ের রিসিপশনে ২৫০০ অতিথি
আমির খানের মেয়ের রিসিপশনে ২৫০০ অতিথি
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ০৬:০৩ এএম
আমির খানের মেয়ের রিসিপশনে ২৫০০ অতিথি
দীর্ঘদিনের প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেতা আমির খানের একমাত্র মেয়ে ইরা খান ও নূপুর শিখর।
গত ৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে অভিনেতার মেয়ের বিয়ের আয়োজন। যা এখনো চলছে। ইরা খানের বিয়েতে ছিল সঙ্গীত, মেহেন্দি অনুষ্ঠান। সবশেষ শনিবার রিসিপশনের আয়োজন করা হয়েছে।
৮-১০ জানুয়ারি উদয়পুরের বিলাসবহুল হোটেলে সম্পন্ন হয়েছে এই জুটির বিয়ের আনুষ্ঠানিকতা। এর দুইদিন বাদেই মুকেশ আম্বানির কালচারাল সেন্টারে বসেছে ইরা-নূপুরের রিসেপশন পার্টি। যেখানে বসেছে তারার মেলা। এ পার্টিতে প্রায় ২৫০০ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছেন আমির খান। তালিকায় রয়েছেন সালমান খান, শাহরুখ খান, অক্ষয় কুমার, রাজকুমার হিরানি, আনুশকা শর্মার মতো তারকারা।
শুধু তাই নয়, ভারতের রাজনীতিবিদদেরও মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছেন আমির। অভিনেতা নিজে গিয়েই সবাইকে নিমন্ত্রণ করে এসেছেন। একমাত্র মেয়ের বিয়ে বলে কোনো কিছুরই কমতি রাখতে চাননি তিনি।
জানা গেছে, ইরা-নূপুরের রিসিপশনে থাকছে রকমারি খাবার। ভারতের ৯টি রাজ্যের নানা ধরনের আইটেম। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাবের পাশাপাশি সবচেয়ে বেশি আধিক্য পেয়েছে গুজারাটি খাবার।
