Logo
Logo
×

বিনোদন

কৌশানীর ভিডিও ভাইরাল

কৌশানীর ভিডিও ভাইরাল

Icon

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৪, ০৪:৫২ পিএম

কৌশানীর ভিডিও ভাইরাল

কৌশানীর ভিডিও ভাইরাল

কবে বিয়ে করছেন বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায়? ভক্তদের মাঝে এ প্রশ্ন ঘুরছে বহুদিন ধরেই। কিন্তু তা নিয়ে মাথাব্যথা নেই এ জুটির। নিজেদের মতো জীবনকে উপভোগ করছেন তারা।

এরই মধ্যে একটি অন্য ধরনের ভিডিও পোস্ট করেছেন কৌশানী, যা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি স্লিপ থেকে গড়িয়ে নামছেন নায়িকা। বাচ্চাদের মতো নানা খেলায় মজেছেন অভিনেত্রী। সেখানে অবশ্য তিনি একা ছিলেন না। ছিলেন প্রেমিক বনি সেনগুপ্ত, সোমরাজ মাইতিসহ আরও অনেকে।

ভিডিওটি পোস্ট করে নায়িকা লেখেন, এ দিকে সবাই বিয়ে করে সন্তান লালন-পালন করছে। অন্য দিকে আমার শৈশব কাটতেই চাইছে না। মন থেকে এখনও ছোট থাকতে পেরে খুশি।

শোনা যাচ্ছে, খুব শিগগিরই নাকি নতুন সিনেমার কাজ শুরু করবেন নায়িকা। তবে সবটাই রয়েছে প্রাথমিক পর্যায়ে। শোনা যাচ্ছে, এই সিনেমাতেও দেখা যাবে বনি-কৌশানী জুটিকে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন