Logo
Logo
×

বিনোদন

বিয়ের ২ মাসে স্পষ্ট বেবি বাম্প, কটাক্ষের শিকার অমলা

বিয়ের ২ মাসে স্পষ্ট বেবি বাম্প, কটাক্ষের শিকার অমলা

Icon

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ০৬:১৬ এএম

বিয়ের ২ মাসে স্পষ্ট বেবি বাম্প, কটাক্ষের শিকার অমলা

বিয়ের ২ মাসে স্পষ্ট বেবি বাম্প, কটাক্ষের শিকার অমলা

দক্ষিণী সিনেমার অভিনেত্রী অমলা পল। মা হতে যাচ্ছেন তিনি। কয়েক দিন আগে ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি প্রকাশ করে মা হতে যাওয়ার ঘোষণা দেন এই অভিনেত্রী। অমলা-জগত দেশাই দম্পতির এটি প্রথম সন্তান।

৯ জানুয়ারি ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেন অমলা। মূলত, এটি প্রেগন্যান্সি ফটোশুটে ধারণ করা ভিডিও। তাতে অমলার বেবি বাম্প স্পষ্টভাবে দেখা যায়। এ দম্পতি কখনো সাগর পাড়ে, কখনো রিসোর্টে ক্যামেরাবন্দি হয়েছেন। ক্যাপশনে অমলা লিখেছেন, ‘দুজন থেকে আমরা তিনজন হচ্ছি। ২০২৪ সালে নতুন আমাকে জড়িয়ে ধরো।’

গত বছরের ৫ নভেম্বর জগত দেশাইয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অমলা পল। অর্থাৎ এ দম্পতির বিয়ের বয়স মাত্র ২ মাস ৪ দিন। আর এ বিষয়  নিয়েই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা; তৈরি হয়েছে বিতর্ক। তাদের দাবি— ‘২ মাসের অন্তঃসত্ত্বা নারীর বেবি বাম্প এতটা স্পষ্ট হয় না। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছেন অমলা।’ কেউ কেউ মন্তব্য করেছেন, ‘বিয়ে হয়েছে ২ মাস, এটা কীভাবে সম্ভব?’ কটাক্ষ করে একজন লিখেছেন, ‘এখনকার দিনে তারকারা প্রথমে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয় নিশ্চিত হন, তারপর বিয়ের খবর নিশ্চিত করেন।’

সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে জোর চর্চা চললেও কোনো মন্তব্য করেননি অমলা কিংবা তার স্বামী জগত দেশাই।

জগত দেশাইয়ের সঙ্গে অমলার দ্বিতীয় সংসার। ২০১৪ সালে পরিচালক এএল বিজয়কে বিয়ে করেন অমলা পল। কিন্তু বিয়ের ৩ বছর পর ভেঙে যায় এ সংসার। ২০১৮ সালে ভবনিন্দুর সিং দত্তের সঙ্গে অমলার বন্ধুত্ব তৈরি হয়। সময়ের সঙ্গে বাড়তে থাকে ঘনিষ্ঠতা। বিয়ে করবেন বলেও একাধিকবার বলেন এই জুটি।

পরবর্তীতে ভবনিন্দু ও অমলা পল যৌথভাবে প্রযোজনা সংস্থা চালু করেন। কিন্তু কাগজপত্র নকল করে এ প্রতিষ্ঠানের পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় অভিনেত্রী অমলা পলকে। তা ছাড়াও তাদের ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ভবনিন্দুর। পরে ভারতীয় দণ্ডবিধির ১৬ ধারার অধীনে মামলা করেন অমলা।

অমলা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভোলা’। এ সিনেমায় তার সহশিল্পী ছিলেন অজয় দেবগন। গত ৩০ মার্চ মুক্তি পায় অজয় নির্মিত এ সিনেমা। কিন্তু বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি। ‘আদুজিভিথাম’সহ মালায়ালাম ভাষার ৩টি সিনেমার কাজ অমলার হাতে রয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন