Logo
Logo
×

বিনোদন

সময়গুলো বেশ উপভোগ করছি: ফারিয়া

সময়গুলো বেশ উপভোগ করছি: ফারিয়া

Icon

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৪ এএম

সময়গুলো বেশ উপভোগ করছি: ফারিয়া

সময়গুলো বেশ উপভোগ করছি: ফারিয়া

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। বছরটা বেশ ব্যস্ততায় কেটেছে এই অভিনেত্রীর। টালিউডে তার অভিনীত ‘ভয়’ সিনেমা মুক্তি পেয়েছে এবছর। মুক্তি পেয়েছে ‘মুজিব একটি জাতির রূপকার’ সিনেমাও। যেখানে খানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন তিনি।

এছাড়াও নুসরাতের দুটি গান রিলিজ হয়েছে। এ বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চেও পারফর্ম করেছেন তিনি। বলা যায় ২০২৩ সালে এই অভিনেত্রীর সাফল্যের বৃহস্পতি ছিলো তুঙ্গে।

এত কাজ সামাল দিতে শিডিউল নিয়ে কোনা ঝামেলা পোহাননি নুসরাত ফারিয়া। প্রেমের সম্পর্কে না থায়কায় সময়টা নিজের মতো করে কাজে লাগাতে পেরেছেন এই নায়িকা। বললেন, ‘লাস্ট ইয়ার ডিসেম্বরে আমার সেপারেশন হয়ে গেছে। ব্রেকআপ হয়ে যাওয়ার পর আমার এত ফ্রি টাইম যে আমি সারা দিন কাজ করে যাই। সব বাদ, খালি কাজ কাজ আর কাজ’।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আগামী বছরের পরিকল্পনার বিষয়ে কথা বলেন। তিনি বলেন, ‘বর্তমানে আমার সময়গুলো বেশ উপভোগ করছি। ২০২৪ সালে আমি কী করব সেটার প্ল্যান করছি। আমি হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিতে চাই না। কর্তমানে সিনেমার বাইরে কমার্শিয়াল শুট করছি, কিছু বিজ্ঞাপনের কাজ আছে, কিছু শো করছি’।

গান নাকি সিনেমা, কোনটার অফার বেশি আসে? জবাবে নুসরাত বলেন, গানের অফার আমি পাই না। আমি তো অন্য কারো জন্য প্লেব্যাক করব না।

কোন নায়কের সঙ্গে সিনেমা করার প্রস্তাব পেলে কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যাবেন? উপস্থাপকের এমন প্রশ্নে নুসরাত বলেন, ‘শুভ, শাকিব, সিয়াম ও অপূর্ব, বাংলাদেশ থেকে এই চারজনের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে আমার। আমি সবাইকে হ্যাঁ বলেছি। ওপার বাংলা থেকে অঙ্কুশ, জিৎ, ইয়াশ ও ওম—ওদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। এখন পর্যন্ত যাদের সঙ্গে কাজ করার সুযোগ আমার হয়েছে, তাদের সবাইকে আমি হ্যাঁ বলব’।

বাংলাদেশের পরিচালকরা নুসরাতকে নিয়ে সেভাবে ভাবছেন না, এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নুসরাত বলেন, ‘এটা আমি ঠিক জানি না। একটি ইন্টারভিউয়ে আমি হয়তো কথাটা সেন্টি খেয়ে বলে ফেলেছিলাম। আসলে পরিচালকদের ব্যক্তিগত কিছু পছন্দ থাকে। হতে পারে আমি সেই চয়েজে ফিট করি না। কিন্তু যাদের সঙ্গে ফিট করি, তাদের সঙ্গে আমার কাজ হয় বারবার’।

অনুষ্ঠানে নিজের অভিনয়ের সমালোচনা করে চিত্রনায়িকা নুসরাত বলেন, ‘আমি তো নিজের অভিনয় দেখে নিজেকে গালি দিয়ে দিই। ভাবি—কিছুই হচ্ছে না। এটা এখনো হয়। আমি সবকিছু পারফেক্টলি করতে চাই।

পশ্চিমবঙ্গে ও বাংলাদেশে জনপ্রিয়তা পাওয়ার কৌশলের প্রশ্নে নুসরাত বলেন, ‘ক্যামেরার সঙ্গে আমার সম্পর্ক, এ ছাড়া আমার আর কোনো রিলেশনশিপ নেই’।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন