Logo
Logo
×

বিনোদন

রাহাকে প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া

রাহাকে প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া

Icon

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ০৬:৪২ পিএম

রাহাকে প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া

রাহাকে প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া

বলিউডের প্রভাবশালী জুটি রণবীর কাপুর- আলিয়া ভাট। তাদের সন্তান রাহাকে মিডিয়া থেকে আড়ালেই রেখেছিলেন এতদিন। ক্রিসমাস উপলক্ষে কুনাল কাপুরের বাড়িতে লাঞ্চ করেন এই জুটি। বাড়ির সামনে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে কন্যা রাহাকে নিয়ে পোজ দেন এই দম্পতি।

শুধু স্থিরচিত্র নয়, একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। তাতে দেখা যায়, ক্ষুদে তারকা রাহার পরনে সাদা-গোলাপি রঙের ফ্রক। তার পায়ে লাল রঙের ভেলভেট জুতা। আর কালোর ওপর লাল ফুলেল প্রিন্টের ওয়ানপিসে দেখা যায় আলিয়াকে। আর রণবীরের পরনে কালো রঙের টি-শার্ট, একই রঙের ডেনিম জ্যাকেট আর জিনস।

প্রিয় তারকা দম্পতির কন্যাকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন ভক্তরা। রাহা কার মতো দেখতে হয়েছে, তা নিয়েও মন্তব্য করছেন নেটিজেনরা। অনেকেই লিখেছেন, ‘ঋষি কাপুরের মতো দেখতে হয়েছে রাহা। কি সুন্দর!’ আরেকজন লিখেছেন, ‘চোখ দুটো কাপুরের মতো।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কেমন্ট বক্সে।

২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান আলিয়া-রণবীর। তারপর দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেন এই যুগল। তাদের প্রেম-বিয়ে নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে গত বছরের ১৪ এপ্রিল মুম্বাইয়ের পালি হিলসের রণবীরের ‘বাস্তু’ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। একই বছরের ৬ নভেম্বর কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন