শ্রাবন্তীর জীবনে নতুন প্রেম!
শ্রাবন্তীর জীবনে নতুন প্রেম!
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ০৫:১৮ পিএম
শ্রাবন্তীর জীবনে নতুন প্রেম!
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তাকে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিলো নির্মাতা শুভ্রজিৎ মিত্রকে ঘিরে। কিন্তু দু’জনেই ‘স্রেফ বন্ধু’ ও ‘পেশাদার সম্পর্ক’ বলে উড়িয়ে দিয়েছিলেন তারা।
তবে এবার তাদের ঘনিষ্ঠ মহল থেকেই মিলল সিলমোহর। শোনা যাচ্ছে, সত্যিই তারা সম্পর্কে জড়িয়েছেন। আর শিগগির সেটা প্রকাশ্যেও আনবেন। নির্মাতার ‘দেবী চৌধুরানী’ ছবিতে অভিনয় করছেন শ্রাবন্তী। এই ছবিতে যুক্ত হওয়ার সুবাদেই তাদের মধ্যে মেলামেশা বাড়ে। আর সেখান থেকেই নাকি প্রেমের নতুন খাতা খুলেছেন তারা।
একটি সূত্রের বরাতে কলকাতার গণমাধ্যম জানিয়েছে, সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস শ্রাবন্তী ও শুভ্রজিৎ। শিগগিরই নাকি সোশ্যাল মিডিয়ায় নিজেদের ‘সিঙ্গেল’ স্ট্যাটাসকে ‘কমিটেড’-এ রূপান্তর করবেন। যদিও তারা দু’জনেই বিষয়টি নিয়ে আপাতত রহস্য-নীরবতা বজায় রেখেছেন।
বলা প্রয়োজন, টালিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। অভিনয়ে নিজেকে শীর্ষ জনপ্রিয় করে তুলেছেন বটে। কিন্তু ব্যক্তিগত জীবনের নানা জটিলতায় বহুবার বিতর্কে জড়িয়েছেন। তিনটি বিয়ে করেছেন অভিনেত্রী। ভেঙেছে সবগুলোই। সবশেষ রোহান সিংয়ের সঙ্গে বিয়ে ভাঙার পর এক ব্যবসায়ীর সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন ‘ভালোবাসা ভালোবাসা’ তারকা। সেটা অবশ্য পরিণতি পায়নি।
এদিকে শ্রাবন্তী সর্বশেষ কাজ করেছেন ‘আমি আমার মতো’ নামের একটি ছবিতে। কমলেশ্বর মুখার্জির পরিচালনায় এতে তার সঙ্গে আছেন জীতু কমল। ছবিটির মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। অন্যদিকে শুভ্রজিৎ মিত্রের ‘দেবী চৌধুরানী’ ছবিতে শ্রাবন্তী ছাড়াও আছেন অর্জুন চক্রবর্তী, দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী প্রমুখ। এটিও রয়েছে মুক্তির অপেক্ষায়।
