Logo
Logo
×

নির্বাচন ২০২৪

এটাকে কি শেখ হাসিনার জয় বলা যায়?

Icon

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ১০:৪৯ পিএম

এটাকে কি শেখ হাসিনার জয় বলা যায়?
বাংলাদেশের রাজনীতির বড় দুই নাম শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া। শেখ হাসিনার আওয়ামী লীগ গেল রবিবারের (৭ জানুয়ারি) দেশটির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এর মধ্য দিয়ে তিনি টানা চতুর্থবারের মতো ক্ষমতায় যাচ্ছেন। আর দেশটির অন্যতম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় কারাগারে আছেন। গত রবিবারের নির্বাচন তার দল বয়কট করেছে।
 
নতুন সরকার গঠনের বাইরে রবিবারের নির্বাচন নিয়েই এখন আলোচনা চলছে। দেশটির রাজনৈতিক দলগুলোর বড় একটি অংশ এতে অংশ নেয়নি।  দেশের মানুষের খুব একটা আগ্রহ দেখা যায়নি। নির্বাচনে ভোটার ছিল কম। তারপরেও এই নির্বাচন নিয়ে সহিংসতার ঘটনা ঘটেছে। তবে আগে থেকেই নির্বাচনের ফলাফল অনুমিত ছিল।
 
রাজনৈতিকভাবে সংবেনশীল হওয়ায় দেশটির নির্বাচন কমিশনের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এই নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল মাত্র ২২ শতাংশ। অথচ, ২০০৮ সালের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৮৭ শতাংশ।
 
নির্বাচনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে পুলিশ গুলি চালালে কমপক্ষে ১৮ জন নিহত হন। বিরোধীরা ১০০টিরও বেশি ভোট কেন্দ্রে আগুন দেয়। ভোটের পরদিন সোমবার আরও তিনজনের মৃত্যু হয়।
 
এমন পরিস্থিতিতে দেশটির রাজনীতিতে নতুন সংকট দেখা দিয়েছে। রাজনৈতিক সহিংসতা বাড়তে পারে। অস্থিরতার মধ্যে অর্থনৈতিক স্থবিরতা গভীর হতে পারে। নতুন করে দেশটিতে আবারো দরিদ্র্যতা দানা বাঁধতে পারে।
 
পর্যবেক্ষকরা বলছেন, ছাড় দেওয়ার মানসিকতা না থাকা ও রাজনৈতিক রেষারেষি বাংলাদেশের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
 
হাসান শাহরিয়ার নামে বাংলাদেশের এক রাজনৈতিক বিশ্লেষক বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র দুর্বল হয়ে পড়েছে। দেশটির অর্থনৈতিক অগ্রগতি থমকে যাচ্ছে এবং উন্নয়নের যে অগ্রযাত্রা সেটিও বাধাগ্রস্ত হচ্ছে।’
 
তিনি বলেন, ‘সর্বশেষ নির্বাচন এবং নির্বাচনকালীন বিরোধীদের সহিংসতা এটাই প্রমাণ করে যে, তারা মানুষের কতটুকু সেবা করার মানসিকতা রাখে।’
 
সদ্য অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ ২৯৮টি আসনের মধ্যে ২২৩টিতে জয়লাভ করেছে। ৩০০ আসনের মধ্যে একটি আসনে ভোট হয়নি, আরেকটির ফল স্থগিত করা হয়। সরকার গঠন করতে একটি দলের ১৫১টি আসন প্রয়োজন হয়। বিরোধীদের বয়কটের এই নির্বাচনে আওয়ামী লীগ অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে।
 
ভোটের দিনে ঝরেছে রক্ত
নির্বাচনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে পুলিশ গুলি চালালে কমপক্ষে ১৮ জন নিহত হয়। বিরোধীরা ১০০টিরও বেশি ভোট কেন্দ্রে আগুন দেয়। ভোটের পরদিন সোমবার আরও তিনজনের মৃত্যু হয়।
 
গেল কয়েক মাসে বিএনপি ও এর সমমনা দলগুলোর সরকার পতন ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে চলা আন্দোলনে দেশটির রাজনৈতিক পরিস্থিতি ছিল অস্থিতিশীল। বিরোধী দলগুলো দাবি আদায়ের জন্য অবরোধ, হরতাল, গণসংযোগ কর্মসূচি পালন করেছে। এসব ঘটনায় গত বছরের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় ৩০০ মানুষ নিহত হয়েছেন।
 
একটি প্রতিষ্ঠানে হিসাবরক্ষকের দায়িত্বে থাকা রাজধানী ঢাকার বাসিন্দা আবদুর রহমান বলেন, ‘আমরা ভয় ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছি। সোমবার সেনাবাহিনী রাস্তায় টহল দিয়েছে। দুই দলই আসলে কোনো কিছুর ধার ধারে না। এখন আমাদের ভাগ্যে কী আছে তা একমাত্র আল্লাহই জানেন।’
 
বাংলাদেশে গেল তিনটি নির্বাচন হয়েছে ক্ষমতাসীন সরকারের অধীনে। তবে বিএনপি বলছে, ক্ষমতাসীনদের অধীনে নির্বাচন নিরপেক্ষ সম্ভব নয়। গেল তিন নির্বাচনেই আওয়ামী লীগ অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। বিরোধীদের বর্জনের মুখে এসব নির্বাচনে ভোটার ছিল একেবারে নগণ্য।
 
বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করে যাচ্ছে। তবে শেখ হাসিনা দাবি করেছে, তার অধীনেই নির্বাচন নিরপেক্ষ হচ্ছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন