Logo
Logo
×

নির্বাচন ২০২৪

প্রথমবার এমপি হওয়া প্রথমবার পিতার হওয়ার মতো : ইবরাহিম

Icon

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ১০:০৮ পিএম

প্রথমবার এমপি হওয়া প্রথমবার পিতার হওয়ার মতো : ইবরাহিম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে জয়ী হয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
নতুন এমপি হিসেবে বুধবার শপথ নিতে জাতীয় সংসদে যান তিনি। সেখানে এমপি হওয়ার অনুভূতি জানাতে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‌‘প্রথমবারের মতো এমপি হলে ভালই লাগে, প্রথমবার পিতার হওয়ার মতো।’
এ সময় সাংবাদিক ভবিষ্যত কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এতো সংক্ষেপে তাড়াহুড়া করে বলার তো প্রয়োজন নেই, পরে (বলব) ইনশাআল্লাহ।’

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন।
বুধবার সকাল সোয়া ১০টার দিকে শেরে বাংলা নগরে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এর মধ্য দিয়ে একাদশ সংসদ বিলুপ্ত এবং দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হলো।
অনুষ্ঠানের শুরুতেই একাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী দ্বাদশ সংসদের এমপি হিসেবে নিজের শপথ নেন। এরপর নির্বাচিত ২৯৮ জনের মধ্যে যারা উপস্থিত ছিলেন, তাদের সবাইকে শপথ পড়ান স্পিকার।
রবিবার ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হলেও ২৯৮ আসনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করে ইসি। এর মধ্যে আওয়ামী লীগ ২২২, জাতীয় পার্টিকে আওয়ামী লীগের ছেড়ে দেয়া ২৬ আসনের মধ্যে ১১ এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি ১টি করে আসনে নির্বাচিত হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থীরা জেতেন ৬২ আসনে।

 
 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন