আওয়ামী লীগ বুধবার শপথ নিবে, জাতীয় পার্টি নিচ্ছে না
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪, ০৮:৪৬ পিএম
আওয়ামী লীগের নব নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল বুধবার শপথ নিচ্ছেন। তবে জাতীয় পার্টির সংসদ সদস্যরা আগামীকাল শপথ নেবেন না। পরবর্তীতে তারা শপথ নেবেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পাটি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা ১০ জানুয়ারি শপথ নেবে না বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) সাংবাদিকের এক প্রশ্নের জবাবে চুন্নু বলেন, ‘আগামীকালকের পরে আমরা শপথ নেব। কালকে (১০ জানুয়ারি) আমরা শপথ নিচ্ছি না।’
চুন্নু বাংলা আউটলুককে বলেন, নব নির্বাচিত সংসদ সদস্যরা সবাই ঢাকায় ফিরে নিজেরা বৈঠক করে সিদ্ধান্ত নেবো কবে শপথ নেবো।
এ নির্বাচনে জাতীয় পার্টি ১১টি আসনে জয়লাভ করে।
