প্রহসনের নির্বাচনের মাধ্যমে এক নতুন বাকশালের দিকে যাচ্ছি আমরা : শহিদুল আলম
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ০২:৪৮ এএম
আলোকচিত্রী শহিদুল আলম
বিখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম বলেছেন, এ দ্বাদশ জাতীয় প্রহসনের নির্বাচন হয়ে যাওয়া বাংলাদেশের অর্থনৈতিক দুঃঅবস্থা আরো ঘণীভূত হবে। আর আমরা এক বাকশালের ব্যবস্থা দিকেই যাচ্ছি। নিত্যপণ্যের দাম অতি মাত্রায় বেড়ে যাওয়া, মার্কিন ডলারের সংকট এবং দেশের ব্যবসায়ীরা ব্যাংকে ঋণপত্র খুলতে না পারায় ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে আছে। ধানমন্ডির কয়েকটা ভোট কেন্দ্র কয়েক দফায় পর্ষবেক্ষণ করলেও তিনি ভোট দেয়নি ।
রবিবার দ্বাদশ জাতীয় নির্বাচন শেষে বাংলা আউটলুককে দেওয়া এক সাক্ষাৎকারে শহিদুল আলম এসব কথা বলেন ।
গত ৫ আগস্ট ২০১৮ তারিখে শহিদুল আলম আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার সংবাদে লাইভে ২০১৮-র নিরাপদ সড়ক চাই আন্দোলন সম্পর্কে বাংলাদেশ হতে সংবাদ উপস্থাপকের সঙ্গে অনলাইনে ভিডিও কলে কথা বলেন। ওই দিনই রাত সাড়ে ১০টার সময় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ধানমন্ডির বাসা থেকে গাড়িতে করে শহিদুল আলমকে তুলে নিয়ে যায় ও নির্যাতন করে। পরিবার ও বিভিন্ন সংবাদ মাধ্যম কর্তৃক অপহরণের অভিযোগ আনার প্রেক্ষিতে পরের দিন গোয়েন্দা পুলিশ স্বীকার করে যে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছিল। এই মামলা এখনো চলমান। পুলিশ শহিদুল আলমের বিরুদ্বে কোন চার্জশিট দাখিল করেনি।
নির্বাচন সর্ম্পকে শহিদুল আলম বলেন, ধানমণ্ডির কয়েকটা ভোট কেন্দ্রে সকাল আট থেকেই দুইটা পর্ষন্ত ছিলাম। পরে দুইটা থেকে চারটা পর্ষন্ত অন্য কেন্দ্রে ভোট দেখেছি। ভোট কেন্দ্রগুলোতে ভোটাদের বেশি উপস্থিতি আমরা চোখে পড়েনি। কিন্তু নির্বাচন কমিশন কিভাবে ৪০ শতাংশ ভোট হয়েছে বলে মিডিয়াতে ঘোষণা দেয় ?
তিনি আরো বলেন, প্রায় পঁচিশ হাজার বিরোধী দলের মানুষজনকে কারাগারে রেখে এ হাসিনা সরকার এক প্রহসনের নির্বাচন করেছে। কত নিরিহ মানুষকে কারগারে হত্যা করা হয়েছে । কে এদের খবর রাখে । এ পাতানো ভোটের উৎসবের বিপরীতে দেশের গতন্ত্রণের জন্য এ মানুষজনেরর আত্মত্যাগ মানুষ ভুলে যাবে না।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নিজে ভোট দেইনি । এমন কি আমার সব আত্মীয় স্বজন কেউ ভোট দেয়নি । তারা বলেছেন এ প্রহসনের নির্বাচনে কিভাবে তারা ভোট দেয়।
শহিদুল আলম বলেন , দেশের মধ্যে থেকে আওয়ামী লীগের লোকজন যে ভাবে টাকা পাচার করেছে । এখন আর মার্কিন ডলার কি, ব্যাংকগুলোতে বাংলাদেশের টাকাই পাওয়া যাচ্ছে না। আমি আমার ব্যবসায়ী বন্ধু বান্ধবের কাছে জানতে পেরেছি টাকা আর ডলারের অভাবে কিভাবে তারা ব্যবসা করবে বুঝতে পারছে না। ব্যবসায়ীরা কোন ঋণ পত্র খুলতে পারছে না। এমন কি বিদেশে ভর্তি হতে চাওয়া আমার ছাত্র ছাত্রীদের জন্য কোনও ভাবেই অল্প পরিমানেও মার্কিন ডলার পাওয়া যাচ্ছে না।
তিনি আরো বলেন, দেশের সাধারন মানুষদের জীবন যাপন এ নির্বাচন দিয়ে আওয়ামী লীগ কোনধরনের পরির্বতন করতে পারবে না । বিদেশী কোনও নিষেধাজ্ঞা আসলে সাধারণ মানুষের টাকার পরিমাণ কমে যাবে । তখন কিভাবে বাঁচবে তারা। সরকারের থাকা লোকজন কোনভাবে আর্থিক অসুবিধায় পড়বে না ।
সাবেক সচিব আলী ইমাম মজুমদার এবং অর্থনীতিবিদ ডঃ হোসেন জিললুর নির্বাচন নিয়ে কোন কথা বলতে রাজি হননি। আলী ইমাম মজুমদারকে নির্বাচনে ভোট দিয়েছিলেন কি জিজ্ঞাসা করা হলে তিনি রেগে যান । তিনি এ প্রশ্নটি তার ব্যাক্তিগত প্রশ্ন হিসেবে বিবেচনা করেন ।
