Logo
Logo
×

নির্বাচন ২০২৪

আশা করি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আন্তজাতিক ভাবে স্বীকৃতি পাবে  

Icon

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৮:২১ পিএম

আশা করি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আন্তজাতিক ভাবে স্বীকৃতি পাবে  

নান্দাইলে নৌক ও ঈগল সমর্থকদের মধ্যে সংঘর্ষ

ঢাকা ৮ আসনে নৌকা প্রতীকে  আ ফ ম বাহাউদ্দিন নাসিম আসনে সেগুনবাগিচা বাগিচা হাই স্কুলে ঢাকা   দক্ষিণের আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট ডঃ দিলীপ রায়  বাংলা আউট লুককে বলেছেন ভোটের পর দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে এই আশা করছি । ব্যবসা বাণিজ্য বাড়বে । এ ভোট আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি দিচ্ছে  দেখেন না এই ভোট কেন্দ্র সেই সুূদূর মরিশাসের একটি ভোট পর্ষবেক্ষণ টিম  এসেছিল ।  শুনেছি তখন অনেকে বলে ভোটারদের দীর্ঘ লাইনে ছিল।
তিনি আরো বলেন ভোটারা সতফুস্তভাবে ভোট দিতে আসছে । কোন ধরনের গন্ডগোল নাই ।

দিলীপ রায় বলেন আমাদের প্রার্থী  বাহউদ্দিন নাসিম বলেই দিয়েছেন, এ জাতীয় সংসদ নির্বাচনে আমার কোন প্রতিদ্বিতা নেই । আওয়ামী লীগ যারা করে  তার পরিবার নিয়ে ভোট কেন্দ্রে আসনে হবে। কোন ভোট জাল ভোট দেওয়া দরকার নাই । হাই স্কুলের বুথে প্রায়  ১২ শত ভোট আছে। এ এলাকায় প্রায় ২৫ হাজার ভোট আছে । আশা করছি  এ কেন্দ্র ৫০ শতাংশ ভোট পড়বে ।

সাবেক মেয়র হানিফের ছেলে সাইন খোকন ঢাকা ৬ আসনের সরকারী কামরুনেসা হাই স্কুল কেন্দ্রের টিকাটুলি এলাকার সাবেক কমিশনার মঞ্জুর হোসেন ময়না বাংলা আউট লুক  বলেন আশা করি জাতীয় নির্বাচনের ভোটের পর  দেশে শাস্তি ফিরে আসবে । বিএনপির আন্দোলন শেষ হবে । এ ভোট আন্তজাতিক ভাবে স্বীকৃতি পাবে । কেন্ ভোটার ভোট কেন্দ্রে আসছে না এ প্রশ্ন জবাবে তিনি বলেন ,  এই ্এলাকায়  ২৫ হাজার ভোটার আছে । এখন ভোটার না আসলেও পরে বিকাল বেলা ভোটার আসবে।  আপনাদের সমর্থক ছাড়া আর কোন লোকজন দেখা যাচ্ছে না কেন ? এ প্রশ্নের জবাবে তিনি বলেন , আওয়ামী লীগ ছাড়া অন্যকোন দল আছে না কি ? বিএনপি এখন জেল খানা আছে । এরা জেলা খানায় থাকবে ।

তিনি আরো বলেন , এখানে কেউ ভোট বর্জনকরা বিএনপির লোকজন কই গেল । কত আন্দোলন করলো এখন তাদের আন্দোলন কই । এই দল বাংলাদেশ থেকে নিশ্চিত হয়ে যাবে । একদিন বিএনপির লোকজন আওয়ামী লীগের সাথে বিলীন হয়ে যাবে ।
তিনি বলেন দেশে একটি দল থাকলে অবশ্য দেশের উন্নয়ন আরো হবে আশা করি ।  

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন