Logo
Logo
×

নির্বাচন ২০২৪

ভোটার ৩৬৫১, চার ঘণ্টায় ভোট পড়েছে ১৯৬টি বা ৫ শতাংশ

Icon

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৮:১৮ পিএম

ভোটার ৩৬৫১, চার ঘণ্টায় ভোট পড়েছে ১৯৬টি বা ৫ শতাংশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে টানা ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটারা। সকাল থেকে ভোটারদের উপস্থিতি কম দেখা গেেেছ ।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কিছুটা বাড়েছে‌।বুয়েটের পলাশি মোড়ে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গালর্স স্কুলের ভোট কেন্দ্র মোট ভোটার ৩৬৫১জন। বেলা সাড়ে ১২টা পযন্ত ভোট পড়েছে মাত্র ১৯৬জন। যা মোট ভোটের শতকরা হার ৫ শতাংশ।ভোট কম পড়ার কারণ ব্যাখ্যা এই কেন্দ্রে প্রিজাইডিং অফিসার আসিফ ইকবাল চৌধুরী মিডিয়াকে বলেন, এই এলাকায় ভোটার শিক্ষিত শ্রেণি। তাদের এখনও সকাল হয়নি। আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।সাধারণ‌ ভোটাররা বলেন, সাধারণত সকালবেলা নির্বাচন পর্যবেক্ষণ করেন এবং নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবেন। এছাড়া মহিলা ভোটার দুপুরের পর ভোট দিতে আসেন।‌ এই এলাকাটি রাজধানীর ঢাকা-৭ আসনের। এই আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, কুয়াশা ঢাকা ভোরে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম।

এদিকে আইডিয়াল স্কুলের দুই কেন্দ্র চার ঘন্টায় মাত্র ৩৫ টি ভোট পড়েছে ।  দুই কেন্দ্রের পর্ষবেক্ষণে আসা ঢাকা -৮ আসনে নৌকার প্রার্থী আ হ ম বাহাউদ্দিন নাসিম মিডিয়াকে বলেছেন  এর মধ্যে কয়েক ঘন্টায় কয়েক হাজার ভোট পড়েছে। আশা করি এ কেন্দ্র গুলোতে মোট ৩০০০ ভোটেই পড়বে ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন