Logo
Logo
×

নির্বাচন ২০২৪

সকালে  ভোটার শূন্য তিন কেন্দ্র

Icon

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৮:০৯ পিএম

সকালে  ভোটার শূন্য তিন কেন্দ্র

রাজধানীর একটা ফাঁকা ভোটকেন্দ্র

কামরুনেসা হাই স্কুল

সাবেক মেয়র হানিফের ছেলে সাইন খোকন ঢাকা ৬ আসনের সরকারী কামরুনেসা হাই স্কুল কেন্দ্রে সকাল ১০ টায় মাত্র তিনটি ভোট পড়েছিল । বাইরে আওয়ামী লীগের সমর্থকরা গলায় কার্ড ঝুলিয়ে পাহারা দিচ্ছে । আওয়ামী লীগ সমর্থকদের খাওয়ানো হচ্ছে সকালের নাস্তা আর বিকেল আছে খিচুরী । যাতায়াতের সুব্যবস্থার জন্য বেশি ভাগে হিন্দু ভোট দিতে আসতে দেখা যাচ্ছে ।
পুলিশকে বলা হয়েছে কেন ভোটার আসছে না । তিনি বলেন ভেতরে ভোটার আছে । ভেতরে গিয়ে দেখা গেলো সেখানেও ভোটার নাই।  এমনকি শুধু নৌকার এজেন্ট আছে । আর কোন এজেন্ট দেখা যায়নি ।
টিকাটুলি এলাকার সাবেক কমিশনার মঞ্জুর হোসেন ময়না  বলেন , এখন ভোটার না আসলেও পরে আসবে ।আশা করি দুপুরের দিকে  আসবে লোকজন । আপনাদের সমর্থক ছাড়া আর কোন লোকজন দেখা যাচ্ছে না কেন ? এ প্রশ্নের জবাবে তিনি বলেন , আওয়ামী লীগ ছাড়া অন্যকোন দল আছে না কি ?

শেরে বাংলা স্কুল

সাইন খোকনের ঢাকা ৬ আসনের শেরে বাংলা  স্কুলে প্রধান মন্ত্রী শেখ হাসিনা পড়াশুনা করেছিলেন । এই কেন্দ্র গিয়ে দেখা গেছে সম্পূর্ণ ফাঁকা কোন ভোটার নাই ।  পুলিশ ছাড়া এখন স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে অনেকে দাঁড়িয়ে থাকতে  দেখা গেছে।  সকাল বেলা ১০ টায় একজন ভোট শুধু সেই কেন্দ্রে গেছে ।   একজন ভোট বললেন , ভোট কেন্দ্র জনমানব শূন্য দেখে বলা যায় এ সরকার কতোটা অজনপ্রিয় একটা সরকার । টাকা পয়সা খরচ করেও ভোটারকে ভোট কেন্দ্র টানতে পারছে না ।

সেগুনবাগিচা হাই স্কুল

ঢাকা ৮ আসনে নৌকা প্রতীকে  আ ফ ম বাহাউদ্দিন নাসিম আসনে সেগুনবাগিচা বাগিচা হাই স্কুলে পর্ষবেক্ষণ করে দেখা গেছে । আওয়ামী লীগ কর্মীরা বাড়ি ঘর থেকে রিক্সা দিয়ে সবাইকে ভোট কেন্দ্রে আনা হচ্ছে । ঢাকা  দক্ষিণের আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট দিলীপ রায় বলেছেন  মরিশাসের একটি ভোট পর্ষবেক্ষণ টিম  এসেছিল তখন  আওয়ামী লীগের কর্মীদের দীর্ঘ লাইনে ছিল । এখন সেটা নাই । এ লাইন কি দেখানো জন্য করা হয়েছিল কি না সে বিষয় তিনি কিছু বলতে চাইনি ।

তিনি বলেন সতফুস্তভাবে সবাই  ভোট দিতে আসছে । কোন ধরনের গন্ডগোল নাই । আমাদের প্রার্থী নাসিম সাহেব  বলেই দিয়েছেন , আমার কোন প্রতিদ্বিতা নেই ।  সুতরাং আওয়ামী লীগ যারা করে  তাদের পরিবার নিয়ে ভোট কেন্দ্রে আসনে হবে। কোন ভোট জাল ভোট দেওয়া দরকার নাই । তিনি আরো বলেন এই  হাই স্কুলের বুথে প্রায়  ১২ শত ভোট আছে । এ এলাকায় প্রায় ২৫ হাজার ভোট আছে । আশা করছি  এ কেন্দ্র ৫০ শতাংশ ভোট পড়বে ।

 নৌকার সাথে  ফুলের মালার আর আমের এজেন্ট  আছে দেখেছি । তবে ডাবের আর সোনালী আশের কোন এজেন্ট কেন্দ্রে নাই ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন