Logo
Logo
×

নির্বাচন ২০২৪

ভোটারশূন্য রাজধানীর কেন্দ্র, বাইরে নৌকার মহড়া

Icon

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৭:১২ পিএম

ভোটারশূন্য রাজধানীর কেন্দ্র, বাইরে নৌকার মহড়া

বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রবিবার রাজধানীতে ভোটার শূন্য ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের কোন লাইন চোখে পড়েনি। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও দুপুর ১ টা পর্যন্ত ভোটারদের কোন লাইন দেখা যায়নি।

এই প্রতিবেদক মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ (বালক ও বালিকা), মিরপুর আদর্শ বিদ্যালয়, ইসলামিয়া হাইস্কুল, বঙ্গবন্ধু বিদ্যানিকেতন একাডেমি, অণির্বান ইন্টারন্যাশনাল স্কুল, কামাল আহমে মজুমদার স্কুল অ্যান্ড কলেজ, মণিপুর স্কুল এন্ড কলেজ, পল্লবী ডিগ্রি কলেজ, জান্নাত একাডেমি হাইস্কুলসহ ঢাকা-১৬ ও ঢাকা-১৪ আসনের মোট ১৪ টি কেন্দ্র পর্যবেক্ষণ করেন। এরমধ্যে শুধু একটি ভোটকেন্দ্রে ভোটারদের ৪০/৫০ জনের লাইন ছিল। বাকি কেন্দ্রগুলো ভোটার শূন্য। একেকটি কেন্দ্রে গড়ে ১০-১৫ হাজার ভোটার হলেও দুপুর ১টা পর্যন্ত তেমন ভোটার আসেনি। 

প্রতিটি ভোটকেন্দ্রের সামনেই নৌকার লোকবলকে মহড়া দিতে দেখা গেছে। ভোটারদের চেয়ে কেন্দ্রের বাইরে প্রার্থীর সমর্থকদের লোক সংখ্যা বেশি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন