Logo
Logo
×

নির্বাচন ২০২৪

ভোটারবিহীন ভোট চলছে ঢাকায় : এজেন্টরা ঘুমাচ্ছেন!

Icon

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৬:৪১ পিএম


ভোটারবিহীন ভোট চলছে  ঢাকায় : এজেন্টরা ঘুমাচ্ছেন!

ঢাকার একটি কেন্দ্রে বসে ঘুমাচ্ছেন এক পোলিং এজেন্ট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১, ১২, ১৩, ১৪ ও ১৫ সংসদীয় আসনের ভোটগ্রহণ কেন্দ্রগুলো ভোটার শূন্যতায় ভুগছে। অনেক কেন্দ্রে প্রার্থীদের এজেন্টও নেই। অলস সময় পার করছেন প্রিসাইডিং ও পোলিং অফিসাররাও। 

রোববার সকাল ১২টা পর্যন্ত সরেজমিনে ঘুরে এমন চিত্রই দেখা গেছে। 

ঢাকা-১২ আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনটির ২৭ নং ওয়ার্ডের রাজধানী স্কুল কেন্দ্রে সকাল ৯টা ১০ মিনিটে একটি মহিলা বুথে সকল প্রার্থীর নিজস্ব কোন এজেন্টের দেখা মেলেনি। এ কেন্দ্রের একটা মহিলা বুথে হাতে গোনা ভোট পরেছে যদিও এখানে ভোটার সংখ্যা ৪০০।

এখানে লাঙ্গলের এজেন্টের সাথে কথা বলে জানা যায়, তিনি নিজেকে লাঙ্গলের এজেন্ট দাবি করলেও তার নিজের প্রার্থীর এবং কোন প্রতীকের এজেন্ট সেটা সে প্রথমে বলতে ব্যর্থ হন। পরে স্বীকার করেন তারা নৌকার এজেন্ট। 

এদিকে আসন-১২ এর শিল্পাঞ্চল থানার ২৪ নম্বর ওয়ার্ডের টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও ঢাকা পলিটেকনিক ল্যাবরেটরী স্কুলে বেলা ১১টার সময় গিয়েও একই অবস্থা দেখা যায়। এছাড়াও হাতিরঝিল ওয়ার্ডের ইস্পাহানি বালিকা স্কুল অ্যান্ড কলেজ, নজরুল শিক্ষালয়, ২৫ নম্বর ওয়ার্ডের সিদ্দিকী স্কুলও ভোটার শূন্য পাওয়া যায়। 

অপরদিকে ঢাকা-১৩  আসনের মোহাম্মদপুরের ৩১ নম্বর ওয়ার্ডে নবযুগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ভোটার নেই। বেলা ১০টা ৪৫ মিনিটে জাহাঙ্গীর কবির নানকের এই আসনের আদাবর বাজারের আইডিয়াল স্কুলের ভোটার শূন্য। অপরদিকে ভোট কেন্দ্রের পাশে ভুরিভোজের আয়োজন চলে।

ঢাকা-১৫ আসনের কাফরুল থানার ১৬ নম্বর ওয়ার্ড সেন্ট লরেন্স স্কুল কেন্দ্রেও সকাল ১০ টা ৫৫ মিনিটে তেমন ভোটার চোখে পড়েনি। এছাড়াও বেলা ১১টা বাজার পরেও ভোটার শূন্যতায় ভুগছে মিরপুর-১১ নম্বরের হাক্কানী মিশন ও মোহাম্মদাবাদ ইসলামী আলিয়া মাদ্রাসা কেন্দ্র ও কাফরুলের ১৬ নম্বর ওয়ার্ড ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। 

ঢাকা-১১ আসনের রামপুরার ২২ নম্বর ওয়ার্ডের দিদার আদর্শ কিন্ডারগার্টেন কেন্দ্রেও বেলা সোয়া ১১ টায় বুথে কোন ভোটারকে দেখা যায়নি।  

ঢাকা-১৪ আসনের শাহ আলী থানায় কেন্দ্রের বাহিরে বহিরাগত থাকলেও কেন্দ্রে কোন ভোটারের দেখা মেলেনি। কমার্স কলেজ, মনিকানন স্কুল, মিরপুর সরকারি বিদ্যালয়, বিসিআইসি কলেজ, শাহআলী মহিলা কলেজ  এলাকায় তেমন কোন ভোটার চোখে পড়েনি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন