Logo
Logo
×

নির্বাচন ২০২৪

বেলা বাড়লেও ভোটার নেই রাজধানীর কেন্দ্রগুলোতে

Icon

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৫:৪৮ পিএম

বেলা বাড়লেও ভোটার নেই রাজধানীর কেন্দ্রগুলোতে

ঢাকা ১৮ আসনের একটি ভোট কেন্দ্রের সকাল ১১.১০ মিনিটের চিত্র

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন বেলা বাড়লেও রাজধানীর অধিকাংশ কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুবই কম দেখা দেছে।  ভোটার শূন্য কেন্দ্রও দেখা গেছে।

কেন্দ্রগুলোর মধ্যে নির্বাচনী এলাকা ঢাকা-১৮ এর ৪৭ নং ওয়ার্ডের চালাবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাজী কফিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ভোটার সংখ্যা যথাক্রমে 
প্রায় আড়াই হাজার ও দুই হাজার ৮০০ হলেও সকাল ৯টা পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল মাত্র ২ জন। নির্বাচনী কাজে নিয়োজিতদের ছাড়া ১৫ মিনিটে শুধু তাদেরকেই প্রবেশ করতে দেখা গেল। 

ঢাকা ১৩ আসন ৩৩ নং ওয়ার্ড বসিলা ভোটকেন্দ্র ভোটার উপস্থিতি ছিল শূন্য। ঢাকা-১১ আসনের বাড্ডা থানা ওয়ার্ড- ৪১ ঢাকা আইডিয়াল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সকাল  ৯.০০ টার  সময় কোনো ভোটার নেই, পুরো ফাঁকা ভোটকেন্দ্র। কেন্দ্রের ভেতর ৬টি ভোট কক্ষের একটিতেও নৌকা ছাড়া আর কারো কোনো এজেন্ট নেই। 

প্রায় একই চিত্র ঢাকা-১২ এর হাতিরঝিল ওয়ার্ড- ৩৫  নজরুল শিক্ষালয় কেন্দ্রে। এছাড়াও ওয়ার্ড- ৩৫ এর প্রভাতি বিদ্যানিকেতনে কেন্দ্রেও ভোটার নেই। ঢাকা-১৫ এর মনিপুর গ্রিনভিউ উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও উপস্থিতি নেই বললেই চলে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন